প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৪:০৪ পিএম (ভিজিট : ৫৪)

X
পহেলা বৈশাখের মধ্যে কৃষক কার্ড বিতরণের পাইলট প্রকল্প চালু হবে: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ জানিয়েছেন পহেলা বৈশাখের মধ্যে ৯ টি উপজেলায় কৃষক কার্ড বিতরণের পাইলট প্রকল্প চালু হবে।
আজ বুধবার (৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
কৃষিমন্ত্রী বলেন, আজকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মিটিং হয়েছে। আমরা যারা ওই কমিটিতে ছিলাম, আমরা আশা করছি যে, ইনশাআল্লাহ পহেলা বৈশাখের মধ্যে আমরা শুরু করতে পারব। পহেলা বৈশাখের মধ্যে আমরা শুরু করার চিন্তা করছি এবং আশা করি পারব।
এটি সারা দেশে একযোগে নাকি পাইলট ভিত্তিতে চালু হবে এ প্রশ্নের জবাবে কৃশিমন্ত্রী বলেন, পাইলট আকারে যাবে এটা। এখন ৮টা-৯টা উপজেলার মধ্যে যাবে।
তিনি বলেন, যারা প্রান্তিক কৃষক আছে, একেবারে প্রান্তিক কৃষক, তাদেরকে কিছু বেনিফিট দেব ফ্যামিলি কার্ডের মতো। পরে একচুয়ালি আমাদের এই কার্ডের মূল উদ্দেশ্য যেটা আছে, সেটা হলো উৎপাদন, ভোক্তা, কৃষি জমি, কৃষির পণ্য, ভ্যারাইটি সবকিছু যেন নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারে এবং গভর্মেন্টের কাছে যেন সমস্ত তথ্য সঠিকভাবে আসতে পারে।