মার্কিন কর্মীদের কাতার ত্যাগের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

বুলেটিন ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন পররাষ্ট্র দপ্তর জরুরি সেবা বহির্ভূত সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের কাতার ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।আজ বুধবার

2026-03-04T18:51:29+00:00
2026-03-04T19:15:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মার্কিন কর্মীদের কাতার ত্যাগের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৬:৫১ পিএম  আপডেট: ০৪.০৩.২০২৬ ৭:১৫ পিএম  (ভিজিট : ৭১)
ফাইল ছবি
X

ফাইল ছবি

মার্কিন পররাষ্ট্র দপ্তর জরুরি সেবা বহির্ভূত সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের কাতার ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। 

আজ বুধবার (৪ মার্চ) এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, সশস্ত্র সংঘাতের হুমকির কারণে গত ৩ মার্চ এ নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। 

পোস্টে বলা হয়, যদি নিরাপদ মনে হয়, তবে আমেরিকানদের এখনই কাতার ত্যাগ করা উচিত। এতে আরও বলা হয়, কাতারের আকাশসীমা এবং সমুদ্রপথ বর্তমানে বন্ধ আছে। তবে সৌদি আরবের সঙ্গে সংযোগকারী সালওয়া স্থল সীমান্ত পথটি বর্তমানে খোলা আছে।

সম্প্রতি কাতারে যুক্তরাষ্ট্রের একটি বিলিয়ন ডলারের মার্কিন রাডার সিস্টেম ধ্বংস করে দিয়েছে ইরান। এরপর দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন শঙ্কার মধ্যেই নতুন নির্দেশনা জারি করল ওয়াশিংটন।

কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস আমেরিকানদের জন্য ‘অবিলম্বে দেশ ছাড়ার’ নির্দেশনা জারি করেছে। দূতাবাস থেকে বলা হয়েছে, কাতারে অবস্থানরত সব আমেরিকান নাগরিককে মার্কিন দূতাবাস অবিলম্বে দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে।

দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্ঠি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এরমধ্যে অন্যতম আক্রান্ত দেশের নাম কাতার।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy