সিডনিতে ফুরফুরে মেজাজে ঋতুপর্ণা-আফঈদারা

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

সিডনি অপেরা হাউজ পর্যটকদের কাছে বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্থান। অস্ট্রেলিয়ায় বেড়াতে এলে অনেকেই মোহনীয় এই স্থাপনায় পা রাখেন

2026-03-04T19:13:07+00:00
2026-03-04T20:29:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিডনিতে ফুরফুরে মেজাজে ঋতুপর্ণা-আফঈদারা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৭:১৩ পিএম  আপডেট: ০৪.০৩.২০২৬ ৮:২৯ পিএম  (ভিজিট : ৪৬)
নানা ভঙ্গিতে ছবি তুলেছেন ঋতুপর্ণা-আফঈদারা
X

নানা ভঙ্গিতে ছবি তুলেছেন ঋতুপর্ণা-আফঈদারা

সিডনি অপেরা হাউজ পর্যটকদের কাছে বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্থান। অস্ট্রেলিয়ায় বেড়াতে এলে অনেকেই মোহনীয় এই স্থাপনায় পা রাখেন সৌন্দর্য উপভোগ করতে। এশিয়ান কাপ খেলতে বাংলাদেশ নারী ফুটবল দলকেও দেখা গেলো সেই অপেরা হাউসে। আগের দিন অর্থাৎ মঙ্গলবার চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করে দুই গোলে হার মেনেছে বাংলাদেশের মেয়েরা। আর তাইতো মানসিক সতেজতা বাড়াতেই দলের সদস্যরা ঘুরে এলেন সিডনির এই প্রতীকী স্থাপনায়।

বুধবার সকালে সিডনির জুবিলি স্টেডিয়ামে রিকভারি সেশন শেষ করে শহরের একটি অংশ ঘুরে দেখেন ফুটবলাররা। সেখান থেকে সিডনির রয়্যাল বোটানিক গার্ডেন হয়ে অপেরা হাউসে গিয়ে সময় কাটান সবাই। রুপনা-মিলিরা সেজেগুজে নানা ভঙ্গিতে ছবি তুলেছেন। কেউ কেউ ভিডিও ধারণ করতেও ভোলেননি। ৬ মার্চ উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে নিজেদের চাঙা রাখার চেষ্টা সবার মধ্যে।

দলের সঙ্গে ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও। চীনের বিপক্ষে দলের পারফরম্যান্স নিয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘চীনের বিপক্ষে দল ভালো খেলেছে। সামনের ম্যাচগুলোতেও আশা করি সবাই ভালো পারফরম্যান্স দেখাবে।’

তবে এর আগে অনুশীলন শেষে গোলকিপিং কোচ মাসুদ আহমেদ বলেন, ‘আজ (বুধবার) আমরা পুরোপুরি রিকভারি সেশন করেছি। (চীন ম্যাচের) ভুলভ্রান্তি নিয়ে কাজ করবো। আজ আমরা একটি ভিডিও সেশন করবো।’ চীনের বিপক্ষে পারফরম্যান্স নিয়ে তার কণ্ঠে ছিল সন্তুষ্টি, ‘আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছি। মেয়েরা মাঠে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। আমরা সব সময় বলি, আমরা মেয়েদের ভাষা বুঝি, কোচিং স্টাফ হিসেবে ওরা কতটা সিরিয়াসলি ও আন্তরিকভাবে আমাদের কথাগুলো নিচ্ছে—তারই প্রতিফলন দেখা গেছে মাঠে।’

এদিকে নিয়মিত গোলকিপার রুপনা চাকমাকে সরিয়ে কোচ বাটলার একাদশে তৃতীয় গোলকিপার মিলি আক্তারকে সুযোগ করে দেন। উচ্চতার কারণেই তাকে দলে নেওয়া। ১৯ বছর বয়সি মিলি কোচের আস্থার প্রতিদান দিয়েছেন। আর এই বিষয়টি নিয়ে মাসুদ আহমেদ বলেছেন, ‘মিলিকে নিয়ে আমাদের পরিকল্পনা ছিল আরও দুই মাস আগে থেকে। চীনের বিপক্ষে তাকে দিয়ে শুরু করবো-এটা প্রধান কোচ বাটলারের সঙ্গে আলোচনা করেই ঠিক করেছি। নারী লিগের সময় এবং আমার ট্রেনিং সেশনগুলোতেও সেভাবেই কাজ করেছি। চীনের শক্তির জায়গাগুলো বিশ্লেষণ করেছি, যেখানে মিলির উচ্চতা কাজে লাগানো যেতে পারে। সে প্রমাণ করেছে, সে ভালো খেলতে পারে।’

বাংলাদেশের গোলকিপিং কোচ শেষে বলেছেন, ‘পরের ম্যাচটা আমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ। ভাগ্য সহায় হলে আর যদি একটি পয়েন্টও আনতে পারি-সেই লক্ষ্য নিয়েই মেয়েদের উজ্জীবিত করছি। উত্তর কোরিয়াকে নিয়ে আজ (বুধবার) ও কাল (বৃহস্পতিবার) আমরা আরও কাজ করবো। আশা করি, মেয়েরা পরের ম্যাচেও ভালো করবে।’






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy