বিশ্বকাপে খেলা হচ্ছে না ব্রাজিল তারকা রদ্রিগোর

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেলো ব্রাজিল। ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার। স্প্যানিশ ক্লাবটি জানিয়েছে, গুরুতর হাঁটুর চোটে

2026-03-04T19:36:58+00:00
2026-03-04T19:36:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপে খেলা হচ্ছে না ব্রাজিল তারকা রদ্রিগোর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৭:৩৬ পিএম   (ভিজিট : ৪৫)
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো-ফাইল ছবি
X

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো-ফাইল ছবি

বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেলো ব্রাজিল। ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার। স্প্যানিশ ক্লাবটি জানিয়েছে, গুরুতর হাঁটুর চোটে পড়েছেন তিনি। 

এক বিবৃতিতে লস ব্লাঙ্কোস জানায়, ক্লাবের মেডিক্যাল টিমের পরীক্ষায় রদ্রিগোর ডান পায়ের অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়া এবং ল্যাটেরাল মেনিসকাসে চিড় ধরা পড়েছে। যা তাকে আগামী গ্রীষ্মে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, ১০ থেকে ১২ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে রদ্রিগোকে।

স্প্যানিশ লা লিগায় সোমবার ঘরের মাঠে গেতাফের বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচটাতে বদলি হিসেবে নামেন রদ্রিগো। ওই ম্যাচেই চোট পান তিনি। ম্যাচ চলাকালীন মাঠে থাকলেও পরদিন পরীক্ষায় চোটের গুরুতর অবস্থা নিশ্চিত হয়। ২৫ বছর বয়সি এই ফরোয়ার্ড টেন্ডোনাইটিসের কারণে এক মাস মাঠের বাইরে থাকার পর সবে মাত্র দলে ফিরেছিলেন।

এদিকে, ব্রাজিলের পাঁচবারের বিশ্বকাপজয়ী দল এবার যুক্তরাষ্ট্রে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে নামবে। তবে সাবেক রিয়াল কোচ কার্লো আনচেলত্তি তার পরিকল্পনায় রদ্রিগোকে পাচ্ছেন না। যা সমানভাবে রিয়াল মাদ্রিদের জন্যও বড় ধাক্কার। কারণ, ফরাসি তারকা কিলিয়ান এমবাপেও হাঁটুর চোটে বর্তমানে মাঠের বাইরে রয়েছেন।









Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy