বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া রদ্রিগোর জন্য নেইমারের আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ব্রাজিলিয়ান তরুণ তারকা রদ্রিগোর জন্য সময়টা এখন ভীষণ কঠিন। ডান হাঁটুর মারাত্মক চোটের কারণে ২০২৬ বিশ্বকাপ এবং রিয়াল

2026-03-04T20:39:52+00:00
2026-03-04T20:39:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া রদ্রিগোর জন্য নেইমারের আবেগঘন বার্তা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৮:৩৯ পিএম   (ভিজিট : ৫২)
: রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর সঙ্গে ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র-ইন্টারনেট
X

: রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর সঙ্গে ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র-ইন্টারনেট

ব্রাজিলিয়ান তরুণ তারকা রদ্রিগোর জন্য সময়টা এখন ভীষণ কঠিন। ডান হাঁটুর মারাত্মক চোটের কারণে ২০২৬ বিশ্বকাপ এবং রিয়াল মাদ্রিদের এই মৌসুম থেকে ছিটকে গেছেন তিনি। রদ্রিগোর এই দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র।

গত ২ মার্চ গেটাফের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে নেমে এই দুর্ঘটনার শিকার হন রদ্রিগো। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, তার হাঁটুর এসিএল  এবং মেনিস্কাস ছিঁড়ে গেছে। আর এই চোট থেকে রদ্রিগোর সুস্থ হতে অন্তত ৯ থেকে ১২ মাস সময় লাগতে পারে। এর মানে হলো, আগামী জুন-জুলাইয়ে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে তাকে ছাড়াই মাঠে নামতে হবে ব্রাজিলকে। 

রদ্রিগোকে নিজের ছোট ভাই এবং ফুটবলের ‘উত্তরাধিকারী’ মনে করেন নেইমার। রদ্রিগোর চোটের খবর শুনে নেইমার সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট দেন। তিনি লিখেছেন, ‘আমার ১০ নম্বর, আমার ছেলে, আমার উত্তরাধিকারী (যে নামে আমি তোমাকে ডাকি), আমি তোমার কাছে শুধু একটি জিনিস চাই—নিজের মনের যত্ন নিও। এখন তোমার প্রিয় সবাইকে নিজের চারপাশে রাখার সময়।‘

২০২৩ সালে নেইমার নিজেও একই ধরনের ইনজুরিতে পড়েছিলেন। সেই যন্ত্রণার কথা স্মরণ করে তিনি রদ্রিগোকে সাহস জুগিয়ে বলেন, ‘তুমি আমাকে যেমনটা বলেছিলে, তোমার এখন এর মধ্য দিয়ে যাওয়ার কথা ছিল না। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা নিয়ে সন্দেহ করার আমরা কে?’ আমি নিশ্চিত তুমি আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরে আসবে। তুমি যেভাবে আমার বিপদে পাশে ছিলে, আমিও তোমার জন্য সেভাবেই থাকব।’

চোটে ছিটকে যাওয়া রদ্রিগো পুড়ছেন স্বপ্নভঙ্গের বেদনায়, ‘আমি সব সময় এই চোটকে ভয় পেতাম। এটি আমার জীবনের অন্যতম খারাপ দিন। দেশের হয়ে বিশ্বকাপ খেলা আমার স্বপ্ন ছিল, যা এখন শেষ হয়ে গেল।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy