পাকিস্তানের কোচ হতে পারেন সরফরাজ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে টেস্ট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে।

2026-03-04T21:01:42+00:00
2026-03-04T21:01:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকিস্তানের কোচ হতে পারেন সরফরাজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৯:০১ পিএম   (ভিজিট : ২৮)
পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ-ফাইল ছবি
X

পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ-ফাইল ছবি

পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে টেস্ট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। পাকিস্তানের গণমাধ্যম পাকিস্তান অবজারভার জানিয়েছে, শিগগিরই তার নিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন বাংলাদেশ সফরের টেস্ট সিরিজ থেকেই সরফরাজ আহমেদ দায়িত্ব গ্রহণ করতে পারেন। দীর্ঘদিন ধরেই পাকিস্তান দলের টেস্ট প্রধান কোচের পদটি খালি রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ সিরিজে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আজহার মাহমুদ।

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজটি আগামী মে মাসে অনুষ্ঠিত হবে, যা ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে এবং দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ১৬ মে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy