খেলোয়াড়দের জরিমানা নিয়ে পিসিবিকে কড়া বার্তা আমিরের

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পর খেলোয়াড়দের ওপর বড় অঙ্কের জরিমানা আরোপের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন সাবেক পেসার মোহাম্মদ আমির।

2026-03-04T21:08:28+00:00
2026-03-04T21:08:28+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খেলোয়াড়দের জরিমানা নিয়ে পিসিবিকে কড়া বার্তা আমিরের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৯:০৮ পিএম   (ভিজিট : ২৩)
পাকিস্তান ক্রিকেট দল ও সাবেক বাঁহাতি পেসার মোহাম্মদ আমির-ফাইল ছবি
X

পাকিস্তান ক্রিকেট দল ও সাবেক বাঁহাতি পেসার মোহাম্মদ আমির-ফাইল ছবি

পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পর খেলোয়াড়দের ওপর বড় অঙ্কের জরিমানা আরোপের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন সাবেক পেসার মোহাম্মদ আমির। তিনি বলেছেন, শুধু খেলোয়াড়দের দায়ী করে শাস্তি দেওয়া সমস্যার সমাধান নয়; নির্বাচক ও বোর্ড কর্মকর্তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।

পাকিস্তানের গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির উদ্যোগে টি২০ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের জন্য দলে থাকা প্রতিটি খেলোয়াড়ের ওপর প্রায় ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হতে পারে।

আর এই সিদ্ধান্তের সমালোচনা করে একটি টকশোতে আমির বলেন, ‘যদি জরিমানাই সমাধান হয়, তাহলে তা সবার ওপরই প্রয়োগ করা উচিত, নির্বাচক থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত। খেলোয়াড়রা তো বন্দুকের মুখে দল গঠন করেনি। ভুল কম্বিনেশন নির্বাচনের দায় নির্বাচকদেরও নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘যারা দল নির্বাচন করেছে এবং পরিকল্পনা করেছে, তাদেরও জবাব দিতে হবে। মাত্র দুটি ম্যাচ খেলা ফখর জামানকেও কি জরিমানা করা হবে? আর সাহিবজাদা ফারহানের কী হবে?’

আমিরের মতে, খেলোয়াড়দের জরিমানা করাই সমস্যার সমাধান নয়। বরং পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য ঘরোয়া ক্রিকেটে বেশি বিনিয়োগ করা প্রয়োজন।
তার ভাষায়, ‘আমি শুরু থেকেই বলছি, ঘরোয়া ক্রিকেটে বিনিয়োগ করুন। সেখান থেকেই মানসম্পন্ন খেলোয়াড় উঠে আসবে। যদি কারো পারফরম্যান্সে অসন্তুষ্ট হন, তাকে জরিমানা না করে দল থেকে বাদ দিন এবং বলুন ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো পারফরম্যান্স করে আবার দলে ফিরতে। একজন খেলোয়াড়ের জন্য সবচেয়ে বড় শাস্তি হলো দল থেকে বাদ পড়া।’

উল্লেখ্য, পাকিস্তান টানা দ্বিতীয়বারের মতো টি২০ বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে। এবারের আসরে তারা পূর্ণ সদস্য দেশের মধ্যে কেবল শ্রীলংকাকে হারাতে পেরেছে, তবে হেরেছে ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে। ফলে দলের পারফরম্যান্স নিয়ে দেশটির ক্রিকেট অঙ্গনে তীব্র সমালোচনা চলছে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy