খারাপ সময়ে বাটলারের পাশে দাঁড়ালেন ব্রুক

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

গত কয়েক বছর ধরে সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটার জস বাটলার। চলমান টি২০ বিশ্বকাপে ব্যাটিংয়ে তার

2026-03-04T21:18:53+00:00
2026-03-04T21:18:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খারাপ সময়ে বাটলারের পাশে দাঁড়ালেন ব্রুক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৯:১৮ পিএম   (ভিজিট : ৩৫)
ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটার জস বাটলার-ফাইল ছবি
X

ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটার জস বাটলার-ফাইল ছবি

গত কয়েক বছর ধরে সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটার জস বাটলার। চলমান টি২০ বিশ্বকাপে ব্যাটিংয়ে তার ওপরেই সবচেয়ে বেশি ভরসা ছিল ইংলিশ টিম ম্যানেজমেন্টের, তবে সেই আস্থার প্রতিদান দিতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

চলমান বিশ্বকাপে এখনো পর্যন্ত ব্যর্থ বাটলার। নিজেদের প্রথম ২ ম্যাচে ৪৭ রান করেছিলেন তিনি। কিন্তু পরের ৫ ইনিংসে তার মোট রান ১৫। লম্বা ক্যারিয়ারে এমন খারাপ সময় আর কখনো দেখেননি তিনি।

বাজে সময়ে অধিনায়ক হ্যারি ব্রুককে পাশে পাচ্ছেন বাটলার। ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘আমার মনে হয়, জসকে একা ছেড়ে দেওয়া উচিত, তার মতো থাকতে দেওয়া উচিত। এই খেলাটায় সর্বকালের সেরাদের একজন সে এবং আমি দেখতে পাচ্ছি, সে ভালো করতে যাচ্ছে (সেমি-ফাইনালে)।’

সেমিতে ভারতের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। আসরের অন্যতম ফেভারিট স্বাগতিকরা। তাই তাদের বিপক্ষে খেলতে নামাটা বাড়তি চ্যালেঞ্জই। তবে ব্রুক বললেন, তার দল চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে।

তিনি বলেন, ‘আমরা সবাই দারুণ রোমাঞ্চিত। ছেলেদের বেশ কয়েকজনের কাছ থেকেই শুনতে পেয়েছি, ওরা ভারতের সঙ্গেই খেলতে চাইছিল। বিরাট এক উপলক্ষ হতে যাচ্ছে এটি, দুই দলের জন্য প্রচণ্ড চাপেরও। ভারতের সঙ্গে অবশ্যই প্রবল সমর্থন থাকবে এবং আমি নিশ্চিত, আমাদের পাশে খুব বেশি কাউকে পাব না। মাঠে গর্জন থাকবে প্রচণ্ড। তবে আশা করি, আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারব।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy