বিশ্বকাপের প্রস্তুতির জন্য ডিপিএল হওয়া খুব জরুরি : শান্ত

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার রাতে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে নাজমুল হোসেন শান্ত’র উত্তরাঞ্চলকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা

2026-03-04T21:38:16+00:00
2026-03-04T21:38:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপের প্রস্তুতির জন্য ডিপিএল হওয়া খুব জরুরি : শান্ত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৯:৩৮ পিএম   (ভিজিট : ৫৩)
মিরপুরে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত
X

মিরপুরে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার রাতে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে নাজমুল হোসেন শান্ত’র উত্তরাঞ্চলকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে মাহিদুল ইসলাম অঙ্কনের মধ্যাঞ্চল। মাঝে লম্বা সময় ওয়ানডে ফরম্যাটে খেলা ছিল না বাংলাদেশের। ফলে এবারের বিসিএল ওয়ানডে এবং একই ফরম্যাটে অনিশ্চয়তায় থাকা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন নাজমুল হোসেন শান্ত।

হারের পর উত্তরাঞ্চলের অধিনায়ক শান্ত ওয়ানডেতে নিজেদের উন্নতি এবং ঘাটতির কথা বলেছেন। প্রথমে বিসিএল প্রসঙ্গে বলেন, ‘আমার মনে হয় খুবই ভালো টুর্নামেন্ট। প্রতি বছরই ভালো হয়। চারটা দলই অনেক ভালো। আন্তর্জাতিক সিরিজের আগে ভালো টুর্নামেন্ট। ব্যাটার-বোলাররা ভালোভাবে প্রস্তুতি নিতে পেরেছে। রাজশাহী-বগুড়ায় স্পোর্টিং উইকেট ছিল। সবমিলিয়ে পুরো টুর্নামেন্টটা দারুণ।’

পরে ঢাকা প্রিমিয়ার লিগও বিশ্বকাপের প্রস্তুতির জন্য জরুরি বলে জানান তিনি, ‘আমরা তো বলব আমরা খেলতে চাই। ওয়ানডে টুর্নামেন্ট হওয়া খুব জরুরি। সামনে বিশ্বকাপও আছে ওয়ানডেতে, আমরা ওয়ানডে ম্যাচ খেলি কম। তাই খুব জরুরি টুর্নামেন্ট। আশা করি লিগটা হবে এবং ভালো স্পোর্টিং উইকেটে খেলা হওয়া উচিত। বাকিটা উপরওয়ালা জানে।’

বিসিএল ফাইনালে রান কম হওয়ার ক্ষেত্রে শিশিরের প্রভাব ছিল বলে দাবি শান্ত’র, ‘দ্বিতীয় ইনিংসে অনেক শিশির পড়েছে, বোলারদের জন্য কাজটা কঠিন ছিল। আমরা প্রথমে ভালো ব্যাটিং করিনি। আমি, মেহেরব (হোসেন) অহিন, সাব্বির (রহমান) রুম্মান অনেকে সেট হওয়ার পর আউট হয়েছে। এখানেই হয়তো পেছনে পড়ে গেছি। আরেকটু ভালো করলে হয়তো বোলারদের জন্য সহজ হয়ে যেত। তবে এই ম্যাচে আমি বোলারদের খুব বেশি দোষ দেখি না।’

মিরপুরের উইকেটও স্পোর্টিং হওয়ায় সন্তুষ্ট শান্ত, ‘আমার মনে হয় আজকে উইকেট ভালো ছিল। প্রপার উইকেট ছিল। চ্যালেঞ্জ অবশ্যই থাকবে। আমার মনে হয় প্রপার স্পোর্টিং উইকেট ছিল।’







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy