প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৯:৪৪ পিএম (ভিজিট : ৫০)

X
পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো -ইন্টারনেট
আল ফাইহার বিপক্ষে সবশেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার মাঠের বাইরে ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করলেও ফেরার দিনক্ষণ নিয়ে কিছু বলেনি আল নাস্র।
সৌদি প্রো লিগের ক্লাবটি এক বিবৃতিতে জানায়, আল ফাইহা ম্যাচের পর পরীক্ষায় রোনালদোর হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। তিনি পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন এবং প্রতিদিন তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে।
ফেরার দিনক্ষণ সম্পর্কে কিছু না বলায় রোনালদোর চোট নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগে অধিনায়কের চোটের খবর পর্তুগালের জন্যও বড় ধাক্কা।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে হামলা করার পর এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ ২ এর খেলা বন্ধ করেছে এএফসি। সৌদি আরব এখনও ঘরোয়া খেলা বন্ধ করেনি। তাতে হাজার গোলের মাইলফলক থেকে কেবল ৩৫ গোল দূরে থাকা রোনালদোর খেলা হবে অন্তত কয়েকটি ম্যাচে।