খুলে দেওয়া হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে ‘পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’ প্রতিপাদ্যে শুক্রবার (৬ মার্চ) জাতীয় পাট দিবস

2026-03-05T13:31:06+00:00
2026-03-05T13:31:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলে দেওয়া হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১:৩১ পিএম   (ভিজিট : ১৪৯)
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম
X

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে ‘পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’ প্রতিপাদ্যে শুক্রবার (৬ মার্চ) জাতীয় পাট দিবস উদযাপন করা হচ্ছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অনুষ্ঠানটি অনলাইনে উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, জাতীয় পাট দিবসের পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে ৬ থেকে ১৪ মার্চ পর্যন্ত ৯ দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলা অনুষ্ঠিত হবে। পাট ও পাটপণ্যের আগ্রহী ক্রেতা, উদ্যোক্তা, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট অংশীজনদের মেলায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

ব্রিফিংয়ে জানানো হয়েছে, ফ্যাসিবাদী সরকারের সময়ে বন্ধ হয়ে যাওয়া ৭টি পাটকল পুনরায় চালু করা হচ্ছে। বাকিগুলো বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনা করা হবে। প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে আধুনিক, গণতান্ত্রিক ও উচ্চ-মধ্যম আয়ের দেশে রূপান্তর করা, যেখানে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা হবে।

এছাড়া, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বিজেএমসির নিয়ন্ত্রণে থাকা পাটকলগুলো বেসরকারিভাবে চালু করার জন্য দীর্ঘমেয়াদি ইজারা কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতিমধ্যে ইজারা দেওয়া মিলগুলোর মধ্যে ৯টি মিলে ৭২০০ জন কর্মী কাজ করছেন, যা দেশের উৎপাদন ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।




  বিষয়:   পাটকল  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy