এবার ঈদযাত্রায় এক টাকাও ভাড়া বাড়বে না: সড়ক পরিবহনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

এবারের ঈদযাত্রায় যাত্রীদের এক টাকাও বাড়তি খরচ হবে না বলে আশ্বস্ত করেছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার

2026-03-05T16:21:18+00:00
2026-03-05T16:21:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার ঈদযাত্রায় এক টাকাও ভাড়া বাড়বে না: সড়ক পরিবহনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৪:২১ পিএম   (ভিজিট : ৩৬)
সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম
X

সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম

এবারের ঈদযাত্রায় যাত্রীদের এক টাকাও বাড়তি খরচ হবে না বলে আশ্বস্ত করেছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার সচিবালয়ে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে দুই থেকে তিন কোটি মানুষ ঢাকা ছাড়বে। পৃথিবী এটিই একমাত্র দেশ, যেখান থেকে একসঙ্গে এত মানুষ একটি নগর ছেড়ে যায়। এটার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। এবারের যাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় স্বস্তির হবে। সড়কে কোনো ধরনের চাঁদাবাজি হতে দেওয়া হবে না।’

অবশ্য সমিতি অথবা শ্রমিক সংগঠন সমঝোতার মাধ্যমে যে চাঁদা নিয়ে থাকে, সেটাকে চাঁদাবাজি বলতে নারাজ সড়ক পরিবহনমন্ত্রী।

মন্ত্রী জোর দিয়ে বলেন, ‘এবারের ঈদযাত্রায় একটি টাকাও ভাড়া বাড়বে না। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করলে ওই পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে।’

চাঁদ দেখা সাপেক্ষে ঈদ হতে পারে ২১ মার্চ। এবারের ঈদে টানা সাত দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।




  বিষয়:   সড়ক পরিবহনমন্ত্রী  ঈদযাত্রা  ভাড়া 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy