গ্যাস সংকটে চট্টগ্রামের ২ সার কারখানায় উৎপাদন বন্ধ

চট্টগ্রাম ব্যুরো

অর্থ-বানিজ্য

চট্টগ্রামে অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) গ্যাস সংকটের

2026-03-05T16:29:42+00:00
2026-03-05T16:29:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গ্যাস সংকটে চট্টগ্রামের ২ সার কারখানায় উৎপাদন বন্ধ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৪:২৯ পিএম   (ভিজিট : ৫৭)
X

চট্টগ্রামে অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) গ্যাস সংকটের কারণে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে।বুধবার (৪ মার্চ) বিকালে এসব কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

সিইউএফএল সূত্র জানায়, দৈনিক ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। এছাড়া দৈনিক ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম এই প্রতিষ্ঠান।

পাশাপাশি বার্ষিক ৩ লাখ ১০ মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদন করতে পারে সিইউএফএল। ২০২৫-২৬ অর্থবছরে ৬৫ হাজার মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করা হয়।

কারখানার কর্মকর্তারা জানান, গ্যাসনির্ভর এ কারখানা দুই বছর ধরে পর্যাপ্ত গ্যাস না পেয়ে এবং যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল।
১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের কারিগরী সহায়তায় আনোয়ারার রাঙ্গাদিয়ায় সার কারখানাটি প্রতিষ্ঠা করা হয়।

সিইউএফএল’র উৎপাদন বিভাগীয় প্রধান উত্তম চৌধুরী বলেন, গ্যাস সরবরাহ না থাকায় বুধবার বিকেল থেকে কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে।

১৯৯০ সালে বাংলাদেশ, জাপান, ডেনমার্ক ও নেদারল্যান্ডসের যৌথ বিনিয়োগে আনোয়ারার রাঙ্গাদিয়া এলাকায় কাফকো স্থাপন করা হয়। ১৯৯৫ সালে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে কারখানাটি।

কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) এর সঙ্গে গত বছরের ৩০ জুলাই কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) এর গ্যাস ক্রয় চুক্তি সই হয়।

কেজিডিসিএল এর পক্ষে কোম্পানি সচিব কবির উদ্দিন আহম্মদ এবং কাফক ‘র পক্ষে কোম্পানি সচিব খাজা সাইদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী, আগামী ২০২৮ সাল পর্যন্ত কেজিডিসিএল কাফকো সার কাখানায় গড়ে দৈনিক ৫৫ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ করার কথা ছিল। নতুন দর অনুযায়ী এ গ্যাস কিনছে কাফকো। 





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy