নির্বাচক হতে আবেদন করেছেন নান্নুসহ সাবেক ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত রোববার প্রকাশিত সেই বিজ্ঞাপনে

2026-03-05T17:02:23+00:00
2026-03-05T17:02:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচক হতে আবেদন করেছেন নান্নুসহ সাবেক ক্রিকেটাররা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৫:০২ পিএম   (ভিজিট : ৫০)
মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যালয়-ফাইল ছবি
X

মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যালয়-ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত রোববার প্রকাশিত সেই বিজ্ঞাপনে আগ্রহী প্রার্থীদের আগামী ৮ মার্চের মধ্যে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। বৃৃহস্পতিবার পর্যন্ত একাধিক সাবেক ক্রিকেটার নির্বাচক হতে আবেদন করার কথা জানা গেছে। 

আবেদনকৃত প্রার্থীদের মধ্যে বয়সভিত্তিক দলের নির্বাচকরাও রয়েছেন। জাতীয় দলের নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও আবেদন করবেন না সাজ্জাদ আহমেদ শিপন। ইতোমধ্যে তিনি সেটি স্পষ্ট জানিয়েছেনও। তবে নির্বাচক পদে আবেদন করতে আগ্রহী রয়েছেন বেশ কিছু নতুন মুখ। এরমধ্যে শামসুর রহমান শুভসহ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ক্রিকেটার আছেন।

জানা গেছে, নির্বাচক হওয়ার জন্য আবেদন করেছেন কিংবা করবেন এমন প্রার্থীরা হচ্ছেন– ইলিয়াস সানি, নাইম ইসলাম, তুষার ইমরান, নাদিফ চৌধুরি, জাভেদ ওমর বেলিম ও মোহাম্মদ রফিক। এদিকে, প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে সবার আগে থাকা হাবিবুল বাশার সুমন এখনও আবেদন করেননি। তবে দ্রুতই করবেন বলে জানা গেছে। আবেদন করেছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও। 

বিসিবির নির্বাচক পদে আবেদন করতে অবশ্যই প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ মিলিয়ে অন্তত ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। বিচারিক ক্ষমতা, দক্ষতা এবং যোগাযোগেও পারদর্শী হতে হবে তাদের। নির্বাচকরা নিয়োগ পাবেন দুই বছরের জন্য। তাদের দায়িত্ব হবে জাতীয় দল এবং ‘এ’ দলের খেলোয়াড় নির্বাচন করা। এ ছাড়া পাইপলাইনে থাকা খেলোয়াড়দের দিকেও নজর রাখবেন তারা।

এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের জন্য প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। বিসিবির সঙ্গে লিপুর দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারিতে। এ ছাড়া গত অক্টোবরে বিসিবি নির্বাচন করতে নির্বাচকের পদ ছাড়েন আব্দুর রাজ্জাকও। লিপু এবং রাজ্জাকের বদলি হিসেবেই এবার দুজন নির্বাচক নিতে চাচ্ছে বিসিবি। নতুন নির্বাচকদের মধ্যে একজন প্রধান নির্বাচক পদে দায়িত্ব নেবেন।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy