শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ব্যক্তিগত সহকারী

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের মৃত্যুকে ঘিরে নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন তার বন্ধু এবং দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী

2026-03-05T17:07:29+00:00
2026-03-05T17:07:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ব্যক্তিগত সহকারী
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৫:০৭ পিএম   (ভিজিট : ৪১)
অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন (বাঁয়ে) এবং ও তার বন্ধু এবং দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী হেলেন নোলান।
X

অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন (বাঁয়ে) এবং ও তার বন্ধু এবং দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী হেলেন নোলান।

অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের মৃত্যুকে ঘিরে নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন তার বন্ধু এবং দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী হেলেন নোলান। মৃত্যুর আগে অস্ট্রেলিয়ান এই ক্রিকেট তারকা ভীষণ ক্লান্তি ও চাপের মধ্যে ছিলেন বলে দাবি করেছেন তিনি।

২০২২ সালের ৪ মার্চ থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপে ছুটি কাটাতে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে মারা যান ওয়ার্ন। তার আকস্মিক মৃত্যুতে বিশ্ব ক্রিকেটে নেমে আসে শোকের ছায়া। দীর্ঘ ১৫ বছর ধরে ওয়ার্নের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করা হেলেন নোলান সম্প্রতি অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য হেরাল্ড সানকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, মৃত্যুর কিছুদিন আগে ওয়ার্ন তাকে তার ব্যস্ত সময়সূচি তিন মাসের জন্য ফাঁকা করে দিতে বলেছিলেন। কারণ হিসেবে তিনি বলেছিলেন, জীবনে প্রথমবারের মতো নিজেকে প্রচণ্ড ক্লান্ত লাগছে।

নোলান বলেন, “২০২২ সালের ফেব্রুয়ারির শুরুতে শেন আমাকে বলেছিল—‘জীবনে প্রথমবারের মতো আমি নিজেকে খুব ক্লান্ত মনে করছি। আমার ঠিকঠাক একটা বিরতি দরকার। তিন মাসের জন্য সবকিছু বন্ধ করা যায় কি?’

তিনি আরও বলেন, ‘আমি আগে কখনো তাকে এমন কথা বলতে শুনিনি। তাই আমি তার পুরো সময়সূচি খালি করে দিই। সব আমন্ত্রণ বাতিল করি, বিভিন্ন প্রতিশ্রুতি পিছিয়ে দিই এবং টানা তিন মাসের জন্য তাকে ছুটি দিই।’

নোলান জানান, সেই ছুটির প্রথম দিনেই ওয়ার্নের মৃত্যু হয়।তার ভাষায়, ‘যা বলা হয়েছিল তার বিপরীতে, তিনি কোনো হৃদরোগ বিশেষজ্ঞ বা ডাক্তারের কাছে যাচ্ছিলেন না। কী ঘটতে যাচ্ছে, সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না।’

বর্তমানে নোলান শেন ওয়ার্ন লিগ্যাসি ফাউন্ডেশন-এর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ফাউন্ডেশন হৃদ্রোগ ও টাইপ-২ ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করছে।ফাউন্ডেশনটি ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় প্রায় ৪ লাখ ৩০ হাজারের কাছাকাছি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা পরিচালনা করেছে।

আর এসব পরীক্ষার মাধ্যমে মানুষ তাদের হৃদ্রোগ বা ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে প্রাথমিক ধারণা পাচ্ছে।সম্প্রতি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত বক্সিং ডে টেস্টেও স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থা রাখা হয়। সেখানে ৭ হাজার ৪৩১ জন দর্শক স্বাস্থ্য পরীক্ষা করেন, যার মধ্যে প্রায় ৩৭ শতাংশকে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy