ক্রিকেট পুনর্গঠনে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে শ্রীলংকা সরকার

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

শ্রীলংকার ক্রিকেটকে পুনর্গঠনের লক্ষ্যে দেশটির ক্রিকেট প্রশাসন একটি অন্তর্বর্তী কমিটির হাতে তুলে দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)

2026-03-05T17:11:39+00:00
2026-03-05T17:11:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ক্রিকেট পুনর্গঠনে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে শ্রীলংকা সরকার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৫:১১ পিএম   (ভিজিট : ৩৮)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

শ্রীলংকার ক্রিকেটকে পুনর্গঠনের লক্ষ্যে দেশটির ক্রিকেট প্রশাসন একটি অন্তর্বর্তী কমিটির হাতে তুলে দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়াবিষয়ক মন্ত্রী সুনীল কুমার গামাগে। 

বুধবার (৫ মার্চ) দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, দেশের ক্রিকেট পুনরুজ্জীবনে সহায়তা করতে প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকেও এ প্রক্রিয়ায় সরাসরি সম্পৃক্ত রয়েছেন। মন্ত্রী গামাগে জানান, প্রেসিডেন্টকে নিয়ে আইসিসির সঙ্গে চলমান আলোচনা অনুযায়ী ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারণ করা হবে।

তিনি জোর দিয়ে বলেন, শ্রীলঙ্কার ক্রিকেটের উন্নয়ন এমনভাবে করতে হবে যাতে দেশটির ক্রিকেটের ওপর কোনো নিষেধাজ্ঞার ঝুঁকি না তৈরি হয়। তাই ক্রিকেটের অগ্রগতি নিশ্চিত করার পাশাপাশি এর সুরক্ষা বজায় রাখাও গুরুত্বপূর্ণ

তিনি আরো জানান, দেশের ক্রিকেটের উন্নয়নে ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে এবং বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। সামনে আরো কিছু উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হবে।ক্রিকেটকে পুনর্গঠন করার দায়িত্ব সরকার নিজেই নিয়েছে এবং এ দায় অন্য কারো ওপর চাপিয়ে দেওয়া হবে না।

এসময় চলমান পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে খেলোয়াড়দের নিয়ে কোনো অবমাননাকর বা অসম্মানজনক মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান ক্রীড়ামন্ত্রী।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে শ্রীলংকার ক্রিকেট প্রশাসন ও পারফরম্যান্স নিয়ে নানা সমালোচনার মধ্যে ক্রিকেটকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy