সাকার গোলে ৭ পয়েন্টে এগিয়ে গেলো আর্সেনাল, ম্যানসিটির হোঁচট

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে এগিয়ে থাকার বাড়তি রসদ পেয়েছে আর্সেনাল। বুধবার রাতে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন আর্সেনালকে

2026-03-05T17:18:46+00:00
2026-03-05T17:18:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাকার গোলে ৭ পয়েন্টে এগিয়ে গেলো আর্সেনাল, ম্যানসিটির হোঁচট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৫:১৮ পিএম   (ভিজিট : ৩৬)
আর্সেনালের হয়ে গোল করেন বুকায়ো সাকা।
X

আর্সেনালের হয়ে গোল করেন বুকায়ো সাকা।

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে এগিয়ে থাকার বাড়তি রসদ পেয়েছে আর্সেনাল। বুধবার রাতে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন আর্সেনালকে চমকে দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে। অন্যদিকে, ম্যানচেস্টার সিটি ছন্দ ধরে রাখতে ব্যর্থ হয়েছে। যার ফলে নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে ২-২ গোলের ড্রয়ে পয়েন্ট হারিয়েছে তারা। 

এদিন একমাত্র গোলে পাওয়া জয়ে আর্সেনাল শীর্ষে নিজেদের ব্যবধান বাড়িয়ে নিয়েছে সাত পয়েন্টে। অ্যামেক্স স্টেডিয়ামে প্রথমার্ধে বুকায়ো সাকার গোলটি হয়ে থাকে জয় নির্ধারক।  অবশ্য শিরোপা লড়াইয়ে এটি মোড় ঘোরানোর ম্যাচ হতে পারতো। কোনও দিক দিয়েই সেরা ছন্দে ছিল না মিকেল আর্তেতার দল। 

বিশেষ করে গোড়ালির চোটে উইলিয়াম সালিবা ছিলেন না দলে। মার্টিন ওডেগার্ডও শেষ পর্যন্ত পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। তারপরও জয় এলেও পারফরম্যান্স ছিল নিষ্প্রভ। জয়সূচক গোলটিতে ছিল ভাগ্যের ছোঁয়া। নবম মিনিটে বুকায়ো সাকার একটি শট কার্লোস বালেবার গায়ে লেগে দিক বদলায় এবং ব্রাইটনের গোলরক্ষক বার্ট ভেরব্রুগেনের দুই পায়ের ফাঁক গলে ঢুকে যায় জালে! 

এটি ছিল আর্সেনালের হয়ে সাকার ৩০০তম ম্যাচ। একই সঙ্গে অ্যামেক্স স্টেডিয়ামে টানা তিন ম্যাচে গোল করার কৃতিত্বও গড়েছেন সাকা।

অন্যদিকে, শিরোপা দৌড়ে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার সিটি। অবনমন শঙ্কায় থাকা নটিংহ্যাম দুইবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ইতিহাদ স্টেডিয়ামে ২-২ গোলে ড্র ছিনিয়ে নিয়েছে।

ঘণ্টা পার হওয়ার পর ৬২ মিনিটে রদ্রির হেডে জয়ের পথে ফিরেছিল সিটি। এর আগে ৩১ মিনিটে আঁতোয়ান সেমেনিওর গোলে এগিয়ে যাওয়ার পর ৫৬ মিনিটে মর্গান গিবস-হোয়াইট সমতা ফেরান। পরে ৭৬ মিনিটে আবার এলিয়ট অ্যান্ডারসন দ্বিতীয়বারের মতো সমতায় ফেরান ফরেস্টকে।  ড্রয়ের ফলে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে পড়েছে সিটি। আর্সেনালের ৩০ ম্যাচে পয়েন্ট ৬৭। সিটির হাতে এখনও একটি ম্যাচ বেশি রয়েছে। ২৯ ম্যাচে তাদের সংগ্রহ ৬০ পয়েন্ট। 








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy