অ্যাশেজে আর দেখা যাবে না গোলাপি বলের ম্যাচ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

অ্যাশেজ সিরিজে আর দিবারাত্রির গোলাপি বলের টেস্ট ম্যাচ দেখা যাবে না। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের

2026-03-05T18:47:50+00:00
2026-03-05T18:47:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অ্যাশেজে আর দেখা যাবে না গোলাপি বলের ম্যাচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৬:৪৭ পিএম   (ভিজিট : ৪২)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

অ্যাশেজ সিরিজে আর দিবারাত্রির গোলাপি বলের টেস্ট ম্যাচ দেখা যাবে না। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, কোনো দিবারাত্রির টেস্ট আয়োজন করতে হলে অংশগ্রহণকারী দুই দলেরই সম্মতি থাকতে হয়। কিন্তু ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এ ধরনের টেস্টের পক্ষে নয়। যদিও সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো গোলাপি বলের টেস্ট চালু রাখার পক্ষে মত দিয়েছে।

চলতি মৌসুমের অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ায় রেকর্ডসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল। তবে আগামী বছরের ১১–১৫ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য ১৫০ বছরপূর্তি বিশেষ টেস্ট ম্যাচটিই হতে যাচ্ছে অ্যাশেজে গোলাপি বলের শেষ দিবারাত্রির টেস্ট।

উল্লেখ্য, ২০১৫ সালে প্রথমবারের মতো গোলাপি বল দিয়ে দিবারাত্রির টেস্ট চালু করা হয়। এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২৫টি দিবারাত্রির টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy