প্রথম পরাজয়ের বেদনায় পুড়ছেন ক্যারিক

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব নেওয়ার পর স্বপ্নময় পথচলায় ছুটছিলেন মাইকেল ক্যারিক। প্রথমবার ধাক্কা খেয়ে বাস্তবতার অনুভূতিও পাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড

2026-03-05T20:07:13+00:00
2026-03-05T20:07:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্রথম পরাজয়ের বেদনায় পুড়ছেন ক্যারিক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৮:০৭ পিএম   (ভিজিট : ৪০)
ম্যানচেস্টার ইউনাইটেডের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব স্বপ্নময় পথচলায় প্রথমবার হোঁচট খেলেন মাইকেল ক্যারিক-ইন্টারনেট
X

ম্যানচেস্টার ইউনাইটেডের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব স্বপ্নময় পথচলায় প্রথমবার হোঁচট খেলেন মাইকেল ক্যারিক-ইন্টারনেট

ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব নেওয়ার পর স্বপ্নময় পথচলায় ছুটছিলেন মাইকেল ক্যারিক। প্রথমবার ধাক্কা খেয়ে বাস্তবতার অনুভূতিও পাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ। নিজেদের ব্যর্থতা মেনে নিয়ে কৃতিত্ব দিচ্ছেন তিনি প্রতিপক্ষকে। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে বুধবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারায় নিউক্যাসল ইউনাইটেড।

ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে পাগলাটে কয়েকটি মিনিটে দুই দলই গোল করে একটি করে। পরে দ্বিতীয়ার্ধে নির্ধাতির সময়ের শেষ মিনিটে অসাধারণ গোলে ইউনাইটেডের হৃদয় ভাঙেন উইলিয়াম ওসুলা। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্বে এই প্রথম হারের তেতো স্বাদ পেলেন ক্যারিক। হুবেন অ্যামুরিকে বরখাস্ত করার পর দায়িত্ব পেয়ে তার কোচিংয়ে টানা সাত ম্যাচ অপরাজিত ছিল ইউনাইটেড, এর মধ্যে জয় ছিল ছয়টি।

প্রথম হারের ছোঁয়ায় ক্যারিকের কণ্ঠে ফুটে উঠল বিষাদ। “অবশ্যই হতাশ। প্রচণ্ড হতাশ। আজকের ফলাফল কষ্টদায়ক। আমরা অবশ্যই ভালো অবস্থায় থেকে এখানে এসেছিলাম এবং যদি জিততে নাও পারি, তবু ম্যাচটি থেকে কিছু পেতে চাইছিলাম। ফলাফল যেমন হলো, তাতে আমরা হতাশ। আরও অনেক ভালো হতে পারি আমরা। নিজেদেরকে একটি ভালো অবস্থানে রেখেছি আমরা, পারফর্ম করেই বেশ ভালো জায়গায় এসেছি, কিন্তু আজকের রাতটা কষ্টদায়ক।”

প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নিউক্যাসলের জেকব র‌্যামজি। গোটা দ্বিতীয়ার্ধে একজন বেশি নিয়ে খেলেও কাজে লাগাতে পারেনি ইউনাইটেড। তবে এই কারণে নয়, ক্যারিক বেশি হতাশ নিজেদের মতো পারফর্ম করতে না পারায়। আজকে রাতে যেভাবে খেলেছি, আমরা মোটেও খুশি নই। ১০ জনের কাছে হারের ব্যাপার নয়। আজকে আমরা স্রেফ ভালো খেলতে পারিনি। এখানে কোনো অজুহাত দেখানোর সুযোগ নেই।” আজকে ওদের জয় প্রাপ্য ছিল। আমাদের খারাপ লাগছে, কারণ আমরা হারতে অপছন্দ করি। তবে আশা করি, পরের ম্যাচে আমরা ভালো করব।”
আর এই পরাজয়ের পরও অবশ্য গোলপার্থক্যে তৃতীয় স্থান ধরে রাখতে পেরেছে ইউনাইটেড।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy