বাংলাদেশ সফরের আগে সিডন্সকে নিয়োগ দিল শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশ পুরুষ দলের সাবেক হেড কোচ জেমি সিডন্সকে এবার নিয়োগ দিয়েছে শ্রীলংকাা। লংকান ক্রিকেট বোর্ড অবশ্য তাকে নারী

2026-03-05T20:17:42+00:00
2026-03-05T20:17:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ সফরের আগে সিডন্সকে নিয়োগ দিল শ্রীলংকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৮:১৭ পিএম   (ভিজিট : ৬১)
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ জেমি সিডন্স
X

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ জেমি সিডন্স

বাংলাদেশ পুরুষ দলের সাবেক হেড কোচ জেমি সিডন্সকে এবার নিয়োগ দিয়েছে শ্রীলংকাা। লংকান ক্রিকেট বোর্ড অবশ্য তাকে নারী দলের হেড কোচ হিসেবে নিয়োগ নিয়েছে। চুক্তি অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়েছে এক বছরের জন্য। যার মেয়াদ শুরু হবে আগামী ১৬ মার্চ থেকে।

অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার রুমেশ রত্নায়েকের স্থলাভিষিক্ত হচ্ছেন। রত্নায়েকে ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে দলের দায়িত্বে ছিলেন। তার অধীনে চামারি আতাপাত্তু নেতৃত্বাধীন শ্রীলংকা ২০২৪ সালে প্রথমবারের মতো এশিয়া কাপ টি২০’র শিরোপা জেতে। ওই আসরের ফাইনালে তারা শিরোপা প্রত্যাশী ভারতকে হারায়।

এর আগে ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশের পুরুষ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সিডন্স। লেভেল–৩ স্বীকৃত এই কোচ ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত সাউথ অস্ট্রেলিয়া দলের প্রধান কোচ ছিলেন। এর আগে ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের ওয়েলিংটন ফায়ারবার্ডস দলেরও প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি।

৬১ বছর বয়সি সিডন্স আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী টি২০ বিশ্বকাপ সামনে রেখে শ্রীলংকা দলকে প্রস্তুত করার দায়িত্ব পালন করবেন। তার প্রথম অ্যাসাইনমেন্ট চলতি বছরের এপ্রিল–মে মাসে অনুষ্ঠিতব্য শ্রীলংকার বাংলাদেশ সফর।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy