পাকিস্তান সিরিজে ফিরলেন লিটন-আফিফ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত অক্টোবরে

2026-03-05T21:10:13+00:00
2026-03-05T21:10:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘোষিত দলে জায়গা হয়নি জাকের-শামীম-সোহানের
পাকিস্তান সিরিজে ফিরলেন লিটন-আফিফ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৯:১০ পিএম   (ভিজিট : ৫২)
দলে ফিরেছেন লিটন কুমার দাস-ফাইল ছবি
X

দলে ফিরেছেন লিটন কুমার দাস-ফাইল ছবি

পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ব্যাটার নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক ও শামীম হোসেন। দেড় বছর পর ফিরেছেন আফিফ হোসেন। গত বছর একাধিক সিরিজ মিস করার পর ফিরেছন লিটন দাসও। 

সসবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, জাকের আলি, শামীম পাটোয়ারী। দীর্ঘদিন পর দলে ফিরেছেন আফিফ হোসেন। আগামী ১১, ১৩ এবং ১৫ মার্চ মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই শুরু হবে দুপুর ২.১৫ মিনিট থেকে।

আফিফকে দলে জায়গা দেওয়া নিয়ে নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন বলেছেন, ‘মিডল অর্ডারে আমরা বেশ কয়েকজন খেলোয়াড়কে সুযোগ দিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেউ কেউ নিজেদের জায়গা নিশ্চিত করার মতো পারফরম্যান্স করতে পারেনি। সেই বিবেচনায় আফিফ হোসেনকে আবার দলে নেওয়া হয়েছে। তার অভিজ্ঞতা রয়েছে এবং বর্তমানে তাকে ভালো ছন্দেও মনে হচ্ছে। মাহিদুল ইসলাম ভূঁইয়াকেও দলে রাখা হয়েছে। নিজের সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য এটি তার জন্য ভালো সুযোগ।’

এদিকে, পেসার হাসান মাহমুদ বর্তমানে ডান হাতের চোটে ভুগছেন। আরেক ফাস্ট বোলার তানজিম হাসান সাকিবও পিঠের ব্যথা থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন। ফলে এই সিরিজে তাদের পাওয়া যাচ্ছে না। তবে মাসের শেষ নাগাদ দুজনই পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

ঢাকায় অনুষ্ঠিতব্য তিন ম্যাচের এই সিরিজ শুরু হবে ১১ মার্চ। পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মার্চ। তিনটি ম্যাচই শুরু হবে দুপুর সোয়া ২টায়। 

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy