রমজানের তৃতীয় জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

অনলাইন ডেস্ক

ধর্ম

পবিত্র রমজান মাসের তৃতীয় জুমায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঢল নেমেছে ধর্মপ্রাণ মুসল্লিদের। রমজানের পুণ্যময় এই জুমায় শরিক

2026-03-06T14:25:11+00:00
2026-03-06T14:25:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রমজানের তৃতীয় জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ২:২৫ পিএম   (ভিজিট : ৫১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পবিত্র রমজান মাসের তৃতীয় জুমায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঢল নেমেছে ধর্মপ্রাণ মুসল্লিদের। রমজানের পুণ্যময় এই জুমায় শরিক হতে সকাল থেকেই দলে দলে মসজিদে সমবেত হয়েছেন হাজারো মানুষ। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ আদায়ের মাধ্যমে এই দিনটিকে স্মরণীয় করে রাখছেন সবাই।


শুক্রবার (আজ) বায়তুল মোকাররম এলাকায় গিয়ে দেখা যায়, আজানের ধ্বনি শোনার পরপরই মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের সংখ্যা বাড়তে থাকে। কেউ এসেছেন বন্ধু-বান্ধব ও স্বজনদের সঙ্গে, আবার কেউবা একাই এসেছেন জুমার নামাজ আদায় করতে। দুপুর হওয়ার আগেই মসজিদের ভেতর ও বাইরের অংশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জায়গার সংকুলান না হওয়ায় অনেক মুসল্লিকে আশপাশের অন্য মসজিদে চলে যেতে দেখা গেছে।




নামাজ পড়তে আসা মুসল্লি হাসান বলেন, ‘রমজানের শুরু থেকেই আমি প্রতিটি জুমার নামাজ বায়তুল মোকাররমে আদায় করেছি। আজকেও সেই নিয়মের ব্যতিক্রম হয়নি।’

নাজমুল নামের আরেক মুসল্লি বলেন, ‘বায়তুল মোকাররমে সবার সঙ্গে জুমার নামাজ আদায়ে একধরনের প্রশান্তি কাজ করে। রমজান মাস অধিক সওয়াবের মাস, তাই মনের তৃপ্তি ও বাড়তি সওয়াবের আশায় এখানেই জুমার নামাজ আদায় করতে এসেছি।’




নামাজ পড়তে আসা তালেব বলেন, ‘বায়তুল মোকাররমে নামাজ পড়ার মধ্যে একধরনের আনন্দ কাজ করে। হাজার হাজার মানুষ একত্রে নামাজ আদায় করছি, যা খুবই তাৎপর্যপূর্ণ।’

এদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের নিরাপত্তার বিষয়েও নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। বরাবরের মতোই মসজিদের প্রবেশপথ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে দেখা গেছে। মসজিদের প্রতিটি প্রবেশমুখে সন্দেহজনক কিছু দেখলে প্রয়োজনীয় তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।





Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy