উত্তর কোরিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ওমেন্স এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশের মেয়েরা। যদিও চীনের তুলনায়

2026-03-06T16:20:58+00:00
2026-03-06T16:20:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উত্তর কোরিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশের মেয়েরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৪:২০ পিএম   (ভিজিট : ৩২)
ম্যাচের শুরু থেকে বাংলাদেশের বিপক্ষে আক্রমণাত্মক খেলেছে উত্তর কোরিয়ার মেয়েরা-ইন্টারনেট
X

ম্যাচের শুরু থেকে বাংলাদেশের বিপক্ষে আক্রমণাত্মক খেলেছে উত্তর কোরিয়ার মেয়েরা-ইন্টারনেট

ওমেন্স এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশের মেয়েরা। যদিও চীনের তুলনায় উত্তর কোরিয়া যে অনেক বেশি কঠিন প্রতিপক্ষ হবে, তা আগে থেকেই জানা ছিল। তবু ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের দারুণ লড়াই প্রত্যাশা বাড়িয়ে দিয়েছিল সমর্থকদের। কিন্তু শুক্রবার সেই প্রত্যাশা পূরণ করা গেল না। ফিফা র‌্যাংকিংয়ে নবম স্থানে থাকা শক্তিশালী দলটির সামনে শেষ পর্যন্ত ভেঙে পড়লেন পিটার বাটলারের শিষ্যরা।

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ সময় শুক্রবার সকালে এএফসি নারী এশিয়ান কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। কোরিয়ানদের হয়ে জোড়া গোল করেছেন কিয়ং-ইয়ং কিম। এছাড়া একটি করে গোল করেছেন জিন-হং হ্যান, ইউ-জং মিয়ং ও হাই-ইয়ং কিম।

তবে ব্যবধান আরও বড় হতে পারত। প্রথমার্ধেই দুইবার ভিএআর-এর সিদ্ধান্তে রক্ষা পায় বাংলাদেশ। একটি বাদ যায় অফসাইডের কারণে। একবার আবার উত্তর কোরিয়ার শট ক্রসবারে লেগে ফিরে আসে। পুরো ম্যাচজুড়েই গোলরক্ষক মিলি আক্তারের একের পর এক দারুণ সেভই ব্যবধানকে পাঁচ গোলেই আটকে রাখে।

চীনের বিপক্ষে কয়েকটি আক্রমণ গড়ে তুলতে পেরেছিল বাংলাদেশ। এমনকি একাধিক গোলের সুযোগও তৈরি হয়েছিল। কিন্তু এদিন উত্তর কোরিয়ার বিপক্ষে আক্রমণের ধারই দেখা যায়নি। একবারের জন্যও কার্যকর আক্রমণ করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধে তো উত্তর কোরিয়ার গোলরক্ষক সন-গুম ইউকে বল ছোঁয়ার প্রয়োজনই পড়েনি।
এএফসি নারী এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ।  সিডনির কমব্যাংক স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়েছে উত্তর কোরিয়া। প্রথম ম্যাচে ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লড়াই করলেও এদিন সেই লড়াকু চিত্র দেখা যায়নি বাংলাদেশের খেলায়। উল্টো ফিফা র‌্যাংকিংয়ে নবম স্থানে থাকা উত্তর কোরিয়া প্রেসিং ও দ্রুত ওয়ান-টাচ ফুটবলে পুরো ম্যাচে বাংলাদেশকে চাপে রাখে।

এদিন বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে। ডিফেন্সে অভিজ্ঞ শিউলি আজিম ও মিডফিল্ডার উমেহলা মারমা দলে ছিলেন না। তাদের জায়গায় সুযোগ পান তহুরা খাতুন ও আইরিন খাতুন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে উত্তর কোরিয়া। একের পর এক আক্রমণে ব্যস্ত সময় কাটাতে হয় বাংলাদেশের রক্ষণভাগকে। ষষ্ঠ মিনিটে বক্সে ঢুকে ফাঁকা জায়গা থেকে জিন হংয়ের শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে কোনওমতে ঠেকান গোলরক্ষক মিলি আক্তার।

ম্যাচের ১৪ ও ২৭ মিনিটে উত্তর কোরিয়া বল জালে জড়ালেও ভিএআর দেখে দুটি গোলই বাতিল করা হয়। ৩৮ মিনিটে কিয়ং ইয়ংয়ের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। এর কিছুক্ষণ পর হাং জিন হংয়ের শট অল্পের জন্য সাইডবার ঘেঁষে বাইরে যায়। প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন আনা হয়। স্বপ্না, উমেহলা মারমা ও আনিকা রানিয়া সিদ্দিকী মাঠে নামেন। তবে তাতেও খেলার চিত্র বদলায়নি।

বিরতির ঠিক আগে পেনাল্টি পায় উত্তর কোরিয়া। অধিনায়ক আফঈদা খন্দকার বক্সে প্রতিপক্ষের একজনকে ফেলে দিলে লেবাননের রেফারি স্পটকিকের নির্দেশ দেন। সেই সুযোগ কাজে লাগিয়ে মিয়ং ইয়ো জং সহজেই গোল করে দলকে এগিয়ে দেন। এর কিছুক্ষণ পর কিম ইয়ং ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন। ২–০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পরও একই ধারায় খেলতে থাকে উত্তর কোরিয়া। ৬২ মিনিটে চে উন ইয়ং ফাঁকা জায়গা থেকে গোল করে ব্যবধান ৩–০ করেন। পরের মিনিটে কিম ইয়ং কিয়ংয়ের জোরালো শটে চতুর্থ গোল হজম করে বাংলাদেশ। ডান দিকে ঝাঁপিয়েও বল ঠেকাতে পারেননি গোলরক্ষক মিলি।

ম্যাচের ৬৯ মিনিটে হং সং ওকের শট মিলির গায়ে লেগে প্রতিহত হয়। তবে ম্যাচের শেষদিকে আরেকটি গোল হজম করতে হয় বাংলাদেশকে। ৯০ মিনিটে মিয়ং গুমের ক্রস থেকে হেড করে স্কোরলাইন ৫–০ করেন উত্তর কোরিয়ার এক ফরোয়ার্ড।

টানা দুই ম্যাচে হারলেও কোয়ার্টার ফাইনালের আশা এখনও পুরোপুরি শেষ হয়নি বাংলাদেশের। আগামী ৯ মার্চ পার্থে শেষ গ্রুপ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ তৈরি হতে পারে। ড্র হলে তখন হিসাব গড়াবে গোল ব্যবধানে। 








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy