বাংলাবান্ধা স্থলবন্দরে রংপুর কাস্টম বিভাগীয় কমিশনারের মতবিনিময়

তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

দেশের সর্ব উত্তরের পঞ্চগড় জেলার তেতুলিয়ায় সম্ভাবনাময় চতুদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে গত ৫ ই মার্চ বিকেলে স্থলবন্দরের প্রশাসনিক ভবনের

2026-03-06T16:33:37+00:00
2026-03-06T16:33:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাবান্ধা স্থলবন্দরে রংপুর কাস্টম বিভাগীয় কমিশনারের মতবিনিময়
তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৪:৩৩ পিএম   (ভিজিট : ৫৪)
মতবিনিময় সভা
X

মতবিনিময় সভা

দেশের সর্ব উত্তরের পঞ্চগড় জেলার তেতুলিয়ায় সম্ভাবনাময় চতুদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে গত ৫ ই মার্চ বিকেলে স্থলবন্দরের প্রশাসনিক ভবনের হলরুমে স্টেক হোল্ডারগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় প্রধান অতিথি হিসেবে রংপুর কাস্টম কমিশনার সফিউর রহমান । 

এ সময় তিনি বক্তব্যে বলেন ভুটান থেকে যে ইম্পোর্ট বুড়িমারি ও বাংলাবান্ধা দিয়ে করা হয় তার থেকে মিনিমাম সমপরিমান  অথবা তার থেকে বেশী পন্য আমরা বুড়িমাড়ি স্থলবন্দর দিয়ে এক্সপোর্ট করবো। তা না হলে ভুটানের সাথে এত পন্য আমদানি করার প্রয়োজন নাই। ভুটান থেকে আমরা শুধু ইম্পোর্ট করেই যাব আর আমরা এক্সপোর্ট করতে পারবো না এটা হতে পারে না।  সেই দিন পার হয়ে গেছে , এ সমস্ত বৈষম্য করে এদেশ আর চলবে না। আমাদের কেও  সে রকম প্লান নিতে হবে। সে রকম উদ্যোগ নিতে হবে। ইন্ডিয়া আমাদের কে ঠেকায় দিচ্ছে , ইন্ডিয়া যে জায়গায় ঠেকায় দিবে আমরাও সেই জায়গায় ঠেকায় দিব। কোন এক্সকিউজ নাই। ইন্ডিয়া যদি আমাদের ঠেকায় দেয় আমরা সারা জীবন মাথা নিচু করে থাকবো নাকি ? ইন্ডিয়া ট্রাকের শ্লড বুকিং নিয়ে আমাদের কে হেরাজ করবে ! যেখানে ইন্ডিয়া থেকে আমরা প্রতিবছর ১২ বিলিয়ন ডলার ইনপোর্ট করি সেখানে মাত্র ২ বিলিয়ন ডলারের এক্সপোর্টকে বাধাগ্রস্থ করছে ট্রাক শ্লড বুকিংয়ের অজুহাত দিয়ে। তাহলে আমরা ১২ বিলিয়ন ডলারের ইনপোর্ট করবো না। এ জন্য সকলের সহযোগিতা লাগবে বলে জানান এই কর্মকর্তা। 

তিনি আরও বলেন, আপনাদের দায়িত্ব থাকতে হবে। এত বড় একটা সম্ভাবনাময় স্থলবন্দর  এতবিশাল  এলাকা , এখানে মানুষের যে দারিদ্রতা – এই দারিদ্র দিনের পর দিন চলবে এটা মেনে নেওয়া যায় না।  যদি এই স্টেশন অথ্যাৎ এই স্থলবন্দর এই অঞ্চলের মানুষের দারিদ্রতাকে নিরসন করতে না পারে তাহলে আমরা কেন আছি ? আমরা কেন এই অফিস রাখছি, কেন এই ল্যান্ড পোর্ট। অফিসাররা অফিস করতেছে ফ্যামিলি নিয়ে থাকতেছে! ঘুরতে ফিরতেছে! এরা কি এখানে আনন্দ ফূর্তি করা জন্য এসেছে। আমাদের এই ল্যান্ড পোর্ট ইনফাস্টাকচার ডেভেলভমেন্ট করতে চাচ্ছি যার পেছনে উদ্দেশ্য আছে।  সেই উদ্দেশ্য হচ্ছে ইন্ডিয়ার তাবেদারি করা না। ইন্ডিয়া আমাদের সমস্যা করবে আমরাও সমস্যা করবো। আমরা ইন্ডিয়ার কাছ থেকে ১২ বিলিয়ন ডলার আমদানি করি আর ইন্ডিয়ার আমাদের কাছ থেকে মাত্র ২ বিলিয়ন ডলারের পন্য আমদানি করে। সেক্ষেত্রে ১২ বিলিয়ন ডলার আমরা ঠেকায় দিব। যদি আমাদের রপ্তানিতে বাধাগ্রস্থ করে। আমরা ইন্ডিয়ার কাছে ধরা না ইন্ডিয়া আমাদের কাছে ধরা। আমরা আমদানি না করলে ইন্ডিয়ার ১০ বিলিয়ন ডলার নাই হয়ে যাবে। অতএব আমরা চাই সমান সমান । ইন্ডিয়া যদি ইনপোর্ট না করে তাহলে আমরাও ইনপোর্ট কমায় দিব।  

এসময় স্থলবন্দরের স্টেকহোল্ডারগনের সাথে বন্দরের নানা সমস্যার কথা লিখিতভাবে আগামী ৭ দিনের মধ্যে দিতে বলেন । এবং সকল সমস্যার সমাধান করার আশ্বাস প্রদান করেন। আমদানি ও রপ্তানি কার্যক্রম ত্বরানিত করার জন্য  নতুন নতুন কর্মপদ্ধতি ও রুপরেখা বাস্তবায়ন করার পরিকল্পনার কথা জানান। 

বাংলাবান্ধা ল্যান্ড কাস্টমস স্টেশন এর সহকারী কমিশনার, সাঈদুর রহমান মুন্নার সভাপতিত্বে অনান্য অংশীজনের মধ্যে উপস্থিত ছিলেন  বাংলাবান্ধা আমদানি ও রপ্তানিকারক গ্রুপের আহব্বায়ক রেজাউল করিম শাহিন , সিএন্ড এফ এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। পোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ, বিজিবি কোম্পানী কমান্ডার ইউসুফ আলী, উদ্ভিদ সংগনিরোধ অতিরিক্ত উপ- পরিচালক আবুল কালাম আজাদ, ওসি ইমিগ্রেশন  ওয়ারেছ আলী রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান, হাবিবুল ইসলাম, লিটন মল্লিক। সহকারী রাজস্ব কর্মকর্তা আনিছুর রহমান, আরাফাতুজ্জামান, নাঈম হাসান, আনোয়ার হোসেন, হিল্লোল শিকদার , আসাদুল ইসলাম, সি এন্ড এফ সাইদুর রহমান, মুসা, সাদিকুল ইসলাম মামুন সবুজ বাবুল আক্তার  সহ স্থল বন্দরের ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy