স্যামসনের ক্যাচ ফেলে বড় ভুল করেছি : ব্রুক

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

স্বাগতিক ভারতের কাছে টি২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল হেরে নিজের ভুলের দায় স্বীকার করেছেন ইংল্যান্ড দলের অধিনায়ক হ্যারি ব্রুক।

2026-03-06T16:39:08+00:00
2026-03-06T16:42:31+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
স্যামসনের ক্যাচ ফেলে বড় ভুল করেছি : ব্রুক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৪:৩৯ পিএম  আপডেট: ০৬.০৩.২০২৬ ৪:৪২ পিএম  (ভিজিট : ৩৩)
: ইংল্যান্ড টি২-০ দলের অধিনায়ক হ্যারি ব্রুক-ইন্টারনেট
X

: ইংল্যান্ড টি২-০ দলের অধিনায়ক হ্যারি ব্রুক-ইন্টারনেট

স্বাগতিক ভারতের কাছে টি২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল হেরে নিজের ভুলের দায় স্বীকার করেছেন ইংল্যান্ড দলের অধিনায়ক হ্যারি ব্রুক। ম্যাচটা ৭ রানে হেরে বিদায় নিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 

বিশেষ করে ইংল্যান্ডের হয়ে জ্যাকব বেথেল আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি। ২৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত পিছিয়েই পড়ে। ইংল্যান্ড ৭ উইকেটে থামে ২৪৬ রানে!

ভারতের জয়ে বড় ভূমিকা রাখেন সাঞ্জু স্যামসন। তার ৮৯ রানের ঝড়ো ইনিংসই শেষ পর্যন্ত গেম চেঞ্জারে পরিণত হয়েছে। তাতে ভর করে ৭ উইকেটে ২৫৩ রান তোলে ভারত। অথচ ম্যাচের শুরুতেই স্যামসনকে ফেরানোর সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। তৃতীয় ওভারে মাত্র ১৫ রানে ব্যাটিং করা অবস্থায় তার দেওয়া সহজ ক্যাচটি মিড–অনে ফেলে দেন ব্রুক। সেই সুযোগ কাজে লাগিয়ে ৪২ বলে ৮টি চার ও ৭টি ছক্কায় ৮৯ রান করেন স্যামসন। তার স্ট্রাইক রেট ছিল ২১১.৯০। অথচ স্যামসনকে ফেরানো গেলে হয়তো আরও আগেই ভারতকে থামানো যেত! 

তাই ফিল্ডিংয়ে নিজের ভুল নিয়ে ব্রুক আক্ষেপ করে বলেছেন, ‘নিশ্চয়ই, আমি স্বীকার করছি স্যামসনের ক্যাচ ফেলে বড় ভুল করেছি। ক্রিকেটে একটা প্রচলিত কথা আছে—ক্যাচ ধরলে ম্যাচ জেতা যায়। কিন্তু আজ মাঠে সেটা আমাদের পক্ষে যায়নি। অন্যদিন হয়তো হয়ে যেত।’

টস জিতেও আগে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ব্রুক। তার ব্যাখ্যা, শিশিরের প্রভাব থাকতে পারে বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি নতুন পিচে শুরুতে পেসাররা কিছুটা সহায়তা পাবে বলেও মনে করেছিলেন তিনি, ‘আমরা ভেবেছিলাম নতুন পিচে শুরুতে বল একটু থামতে পারে এবং প্রথম ইনিংসে স্পিনারদেরও কিছুটা সহায়তা মিলতে পারে। কিন্তু বল ব্যাটে বেশ ভালোভাবেই আসছিল। ভারতীয় ব্যাটাররা দারুণ খেলেছে। আজকের ম্যাচসহ পুরো টুর্নামেন্টে আমাদের ছেলেরা যেভাবে খেলেছে, তাতে তারা গর্ব করতেই পারে।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy