রশিদের জায়গায় আফগানদের টি২০ অধিনায়ক জাদরান

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

শ্রীলংকার বিপক্ষে টি২০ সিরিজের আগে অধিনায়ক পরিবর্তন করেছে আফগানিস্তান। দলটির টি২০ অধিনায়ক হিসেবে রশিদ খানের পরিবর্তে ইব্রাহিম জাদরানকে

2026-03-06T16:51:04+00:00
2026-03-06T16:51:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রশিদের জায়গায় আফগানদের টি২০ অধিনায়ক জাদরান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৪:৫১ পিএম   (ভিজিট : ৬২)
ইব্রাহিম জাদরান।
X

ইব্রাহিম জাদরান।

শ্রীলংকার বিপক্ষে টি২০ সিরিজের আগে অধিনায়ক পরিবর্তন করেছে আফগানিস্তান। দলটির টি২০ অধিনায়ক হিসেবে রশিদ খানের পরিবর্তে ইব্রাহিম জাদরানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ম্যাচ আয়োজন নিয়ে এখনও সংযুক্ত আরব আমিরাতের পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

এসিবি জানিয়েছে, ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখেই জাদরানকে টি–টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে। এদিকে টি–টোয়েন্টি সিরিজের পর যথারীতি ওয়ানডে সিরিজে দলের নেতৃত্বে থাকছেন হাশমতউল্লাহ শহীদী।

আগামী ১৩, ১৫ ও ১৭ মার্চ শারজাতে তিনটি টি-২০ ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। এরপর ২০, ২২ ও ২৫ মার্চ দুবাইয়ে ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ভারত ও শ্রীলংকায় চলমান টি২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডেই আফগানিস্তানকে বিদায় নিতে হয়েছে।  আর এই পারফরম্যান্সের পর দলে পরিবর্তন আনা হয়েছে। ফাস্ট বোলার ফজল হক ফারুকি, অলরাউন্ডার গুলবাদিন নাইব এবং উইকেটকিপার–ব্যাটার মোহাম্মদ ইসহাককে দুই সংস্করণের দল থেকেই বাদ দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রধান কোচ জোনাথন ট্রট তার মেয়াদ শেষ হওয়ায় পদ ছেড়েছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন আরেক ইংলিশ কোচ রিচার্ড পাইবাস।

আফগানিস্তানের টি২০ দল : ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, নূর রহমান, সেদিকুল্লাহ অটল, দারউইশ রাসুলি, শহিদুল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, শরাফুদ্দিন আশরাফ, রশিদ খান, নূর আহমদ, মুজিব উর রহমান, জিয়া উর রহমান শরিফি, ফরিদ আহমদ মালিক ও আবদুল্লাহ আহমদজাই।

আফগানিস্তানের ওয়ানডে দল : হাশমতউল্লাহ শহীদী (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গিয়াল খারোটি, এএম গজনফর, জিয়া উর রহমান শরিফি, ফরিদ আহমদ মালিক ও বিলাল সামি।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy