এমবাপেকে নিয়ে রিয়াল মাদ্রিদকে সতর্ক করলেন ফিগো

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

কিলিয়ান এমবাপে কী ধরনের চোটে ভুগছেন, তা কতটা গুরুতর, কবে নাগাদ ফিরতে পারেন তিনি-এসব প্রশ্ন ঘুরেফিরে আসছে, কিন্তু

2026-03-06T17:10:28+00:00
2026-03-06T17:10:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এমবাপেকে নিয়ে রিয়াল মাদ্রিদকে সতর্ক করলেন ফিগো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৫:১০ পিএম   (ভিজিট : ৩৫)
লুইস ফিগো।
X

লুইস ফিগো।

কিলিয়ান এমবাপে কী ধরনের চোটে ভুগছেন, তা কতটা গুরুতর, কবে নাগাদ ফিরতে পারেন তিনি-এসব প্রশ্ন ঘুরেফিরে আসছে, কিন্তু উত্তর মিলছে না। রেয়াল মাদ্রিদ গ্রেট ফিগোর কথায় এ বিষয়ে কিছুটা আভাস মিলল, যা একদমই আশাব্যাঞ্জক নয়। ফরাসি ফরোয়ার্ডকে নিয়ে দলকে খুব সাবধানে পা ফেলার পরামর্শ দিলেন তিনি।

গত ডিসেম্বরের শুরু থেকে হাঁটুর সমস্যা ভোগাচ্ছে এমবাপেকে। তার খেলায় বেশ প্রভাবও ফেলেছে এই চোট। কিছু ম্যাচেও বাইরে থেকেছেন তিনি। এই দফায় যেমন গত মাসের শেষ সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকা ও গত সোমবার লা লিগায় গেতাফের বিপক্ষে খেলতে পারেননি এই তারকা।

আসছে ম্যাচে শুক্রবার সেল্তা ভিগার বিপক্ষেও তিনি নিশ্চিতভাবে খেলতে পারবেন না। গেতাফে ম্যাচের আগে রেয়াল কোচ আরবেলোয়া বলেন, ধৈর্য ধরে এমবাপের শতভাগ ফিট হওয়ার জন্য অপেক্ষা করছেন তারা। লুইস ফিগোও ঠিক একইরকম পরামর্শ দিলেন, নয়তো বিপদ হতে পারে। ‘এমবাপে শারীরিকভাবে কেমন বোধ করছে এবং কী রকম ঝুঁকি থাকতে পারে’-বেটফেয়ারের এক ইভেন্টে এই দুই বিষয় বিবেচনায় নিয়েই তাকে খেলানোর সিদ্ধান্ত নিতে বললেন পর্তুগিজ তারকা।

তিনি বলেন,‘ এমবাপের চোটের অবস্থা বুঝতে আসলে দেখতে হবে, সে কেমন অনুভব করছে। তাকে (খেলানোর) ঝুঁকি নেওয়া সম্ভব কি না, এবং ঝুঁকি নিলে বড় ক্ষতির আশঙ্কা আছে কি না। সিদ্ধান্ত যেটাই হোক না কেন, তা মেডিকেল টিম ও কোচের ঐকমতের ভিত্তিতে হতে হবে।’


এসব ক্ষেত্রে সামান্য ভুল কিংবা তাড়াহুড়োও বড় সমস্যা ডেকে আনতে পারে, আবারও বলেন ফিগো। এজন্য নিজের খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতার কথাও বলেন তিনি।

তিনি আরও যোগ করেন,‘ আমার ক্ষেত্রে যেমন কখনও কখনও আমি মাঠে নামার জন্য তাড়াহুড়ো করতাম এবং পরে এটার ফল ভালো কিছু হয়নি। কিন্তু আমি তা করেছিলাম, কারণ আমি মাঠে নামতে এবং দল ও সতীর্থদের সাহায্য করতে চেয়েছিলাম। ভবিষ্যতে কী হতে পারে, এসব না জেনেই কখনও কখনও আমরা এমন ত্যাগ স্বীকার করি এবং পরে যা ক্ষতি ডেকে আনি।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy