নেপালে সরকার গঠনের পথে ‘জেন-জি’ অভ্যুত্থানকারীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নেপালের সাধারণ নির্বাচনে ভোট গণনা চলতে থাকলেও প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে তরুণ প্রজন্মের সমর্থিত দল রাষ্ট্রীয়

2026-03-06T18:27:16+00:00
2026-03-06T18:27:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেপালে সরকার গঠনের পথে ‘জেন-জি’ অভ্যুত্থানকারীরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৬:২৭ পিএম   (ভিজিট : ১৮০)
গণ-অভ্যুত্থানে নেতৃত্বদাতাদের অন্যতম বালেন শাহ
X

গণ-অভ্যুত্থানে নেতৃত্বদাতাদের অন্যতম বালেন শাহ

নেপালের সাধারণ নির্বাচনে ভোট গণনা চলতে থাকলেও প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে তরুণ প্রজন্মের সমর্থিত দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। গত বছরের সেপ্টেম্বরের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এই দলটি এখন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে রয়েছে। 

কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, প্রাথমিক ভোট গণনায় সারা দেশে ৯৬টি আসনে এগিয়ে রয়েছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। অনানুষ্ঠানিকভাবে দলটি এরই মধ্যে একটি আসনে জয়ও নিশ্চিত করেছে।

কাঠমান্ডুর মেয়র এবং আরএসপির আলোচিত প্রার্থী বালেন শাহ নিজ আসনে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন। ফলে নির্বাচনে এখন পর্যন্ত প্রধান শক্তি হিসেবে অবস্থান করছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি।

অন্যদিকে প্রধান রাজনৈতিক দল নেপালি কংগ্রেস ১২টি আসনে এগিয়ে রয়েছে এবং একটি আসনে জয় পেয়েছে। সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল কমিউনিস্ট পার্টি অব নেপালও (সিপিএন–ইউএমএল) ৯টি আসনে এগিয়ে আছে।

এছাড়া নেপালি কমিউনিস্ট পার্টির প্রার্থীরা ৯টি আসনে এগিয়ে রয়েছেন। অন্যদিকে রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি এবং শ্রম সংস্কৃতি পার্টি একটি করে আসনে এগিয়ে আছে।

গত বছরের সেপ্টেম্বরে নেপালে তরুণদের নেতৃত্বে হওয়া জেন-জি আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার ক্ষমতাচ্যুত হয়। পরে সুশীল কার্কির নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে এবং তাদের অধীনেই বর্তমান নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

জেন-জি আন্দোলনের পর এটি নেপালের প্রথম জাতীয় নির্বাচন। ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট পদ্ধতিতে ১৬৫টি আসনের জন্য সারা দেশে মোট ৬৭টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে। এখনো ভোট গণনা চলমান রয়েছে।প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, বালেন্দ্র শাহ ঝাপা-৫ আসনে এগিয়ে রয়েছেন। সেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল)-এর প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

এখন পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা গেছে, ১৬৫টি প্রত্যক্ষ আসনের মধ্যে আরএসপি এগিয়ে রয়েছে প্রায় ৯০টিতে। অন্যদিকে ওলির দল এগিয়ে রয়েছে ৮টি আসনে। নেপালের পুরোনো দল নেপালি কংগ্রেস এগিয়ে আছে ৯টি আসনে।

আরেক সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল (প্রচণ্ড)-এর দল এগিয়ে রয়েছে ৭টি আসনে। তিনি নিজে রুকুম পূর্ব-১ আসনে এগিয়ে রয়েছেন।

গত সেপ্টেম্বরে তরুণদের নেতৃত্বে হওয়া গণ-অভ্যুত্থানের মুখে ওলি সরকারের পতন ঘটে। এর তিনদিন পর দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কী অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। পরে নির্বাচন কমিশন ৫ মার্চ জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy