স্ত্রীর ফ্যাশন শোয়ে বেকহাম, সাড়া দেননি ট্রাম্পের আমন্ত্রণে

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে বৃহস্পতিবার হোয়াইট হাউসে সফর করেন মেজর লিগ সকার (এমএলএস) জয়ী ইন্টার মায়ামির সদস্যরা।

2026-03-06T20:13:13+00:00
2026-03-06T20:13:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্ত্রীর ফ্যাশন শোয়ে বেকহাম, সাড়া দেননি ট্রাম্পের আমন্ত্রণে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৮:১৩ পিএম   (ভিজিট : ৪০)
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহাম  ও তার  স্ত্রী ভিক্টোরিয়া এবং  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
X

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহাম ও তার স্ত্রী ভিক্টোরিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে বৃহস্পতিবার হোয়াইট হাউসে সফর করেন মেজর লিগ সকার (এমএলএস) জয়ী ইন্টার মায়ামির সদস্যরা। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহাম মায়ামির সহ-মালিকানাধীন হয়েও সফরে অনুপস্থিত ছিলেন।

২০২৫ সালের এমএলএস জয়ী দলের মালিক বেকহাম এই সফরে দলকে নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু পারিবারিক কারণে অনুপস্থিত থাকতে পারেননি তিনি।
সিএনএনের প্রতিবেদনের বরাতে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, অনুষ্ঠান চলাকালীন বেকহাম ইউরোপে ছিলেন। সেখানে স্ত্রী ভিক্টোরিয়া বেকহামের ফ্যাশন শোতে অংশগ্রহণ করেছেন তিনি। স্ত্রীকে অগ্রাধিকার দিতে গিয়েই হোয়াইট হাউসের অনুষ্ঠান মিস করেন বেকহাম।


ওয়াশিংটনে ডিসি ইউনাইটেডের বিপক্ষে আগামীকালের ম্যাচের আগে হোয়াইট হাউস সফর করেন মেসি–মাচেরানোরা। অনুষ্ঠানে উপস্থিত থাকা মায়ামির অন্য তারকাদের মধ্যে লুইস সুয়ারেজ, তাদেও আলেন্দে ও রদ্রিগো দি পলসহ অনেকেই উপস্থিত ছিলেন।

মেজর লিগ সকারের কমিশনার ডন গারবার বসেছিলেন হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্স প্রধান অ্যান্ড্র গিলিয়ানির পাশে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বেসবল তারকা অ্যালেক্স রদ্রিগেজ ও ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার কয়েকজন সদস্য।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy