‘এশিয়ান কাপে বাংলাদেশের হারানোর কিছু নেই’

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। ফিফা র‌্যাঙ্কিংয়েও দলটির অবস্থান নবম। এএফসি এশিয়ান কাপে এমন এক শক্ত

2026-03-06T20:44:04+00:00
2026-03-06T20:44:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘এশিয়ান কাপে বাংলাদেশের হারানোর কিছু নেই’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৮:৪৪ পিএম   (ভিজিট : ৩৯)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। ফিফা র‌্যাঙ্কিংয়েও দলটির অবস্থান নবম। এএফসি এশিয়ান কাপে এমন এক শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নেমে রীতিমতো ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। বড় হারে শেষ আট নিয়ে শঙ্কায় পিটার বাটলারের দল।

চ্যাম্পিয়ন দল কিংবা র‌্যাংকিংয়ে ঢের এগিয়ে থাকা দলের বিপক্ষে খেলতে নেমে ট্যাকটিস, ওভারটেকিং, রানিং, বলের এক্যুরেসি, পাসিং ও পজিশন দ্বৈরথ—লড়াইয়ের সময় এসব আদৌ অনুভব করেছিল বাংলাদেশের ফুটবলাররা? ম্যাচ পরবর্তী এমনই এক প্রশ্নের মুখে পড়েন জাতীয় দলের মিডফিল্ডার স্বপ্না রানী। ম্যাচের ৪৪ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি।

জাতীয় নারী দলের মিডফিল্ডার স্বপ্না রানী বলেন, ‘হ্যাঁ, আসলে তারা (উত্তর কোরিয়া) অনেক ভালো টিম। খেলার মধ্যেই তা বুঝতে পেরেছি। তাদের যে ওভারটেকিং, রানিং, বলের একুরেসি, পাসিং—সব মিলিয়ে তারা অনেক ভালো টিম। আসলে তাদের... আসলেই কী বলব, অনেক ভালো।’

ম্যাচের আগে জাতীয় দলের সব খেলোয়াড়ের মুখেই ছিল, ভালো খেলার প্রত্যয়। ম্যাচ শেষে অধিনায়ক আফঈদা খন্দকার যেমনটা বলেছেন, আমরা চেষ্টা করেছি, চেষ্টার ত্রুটি ছিল না। অধিনায়কের সুরেই কথা বলেন স্বপ্না রানী।

তিনি বলেন, ‘আসলে আমাদের হারানোর কিছু নাই। কারণ যেহেতু ওরা হচ্ছে কোরিয়া, সবাই জানে তারা ওয়ার্ল্ডের ভালো টিম। তো আমরা চেষ্টা চালিয়ে গেছি। এখন সবাই ভালো চেষ্টা করছে। এখন কিছু করার নাই, যেহেতু ওরা ভালো টিম। এটা আমাদের ব্যাড লাক আজকে।’

গ্রুপ পর্বের প্রথম চীনের কাছে ২-০ গোলে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যবধানে দ্বিগুণের বেশি হয়ে যায়। উত্তর কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে হারটা অনেকের কাছেই অস্বাভাবিক ঠেকেছে। 

স্বপ্না রানী বলেন, ‘হ্যাঁ অবশ্যই। যেহেতু প্রচুর গরম ছিল আর সবার মধ্যে প্রথমে যেহেতু চীনের সাথে সবাই ভালো খেলছে, সবার মধ্যে একটু কঠোর পরিশ্রম... মানে সবার মধ্যে দেখা গেছে যে একটু টায়ার্ড হয়তো বা। তারা যেহেতু স্ট্রংগার তো আমাদের আরও উচিত, আরও প্রচুর আমাদের রান করতে হবে। তারপর ম্যান টু ম্যান সবকিছু মিলিয়ে আরও আমাদের স্ট্রং হতে হবে, আরও ভালো করতে হবে রানিংয়ে বিশেষ করে।

গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান। উজবেকিস্তানের বিপক্ষে জয় পেলে সেরা তৃতীয় দলের একটি হয়ে শেষ আটে যাওয়ার গাণিতিক সম্ভাবনার দৌড়ে টিকে থাকতে পারে বাংলাদেশ। এটাই জোর প্রচেষ্টা থাকবে বাংলাদেশের।

স্বপ্না রানী বলেন, ‘যেহেতু আমরা খেলোয়াড় আমাদের সবকিছু মানিয়ে নিতে হবে। আমরা চাইব পরবর্তীতে উজবেকিস্তানের সঙ্গে যেহেতু আমাদের খেলা, আমরা সেভাবে প্রিপেয়ার হয়ে নেক্সট ম্যাচে মাঠে নামতে চাই।’






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy