ইনজুরি টাইমে গোলসহ হারের ২টি কারণ জানালেন আফঈদা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

দুই দলের র‌্যাংকিংয়ে ফারাক আকাশ-পাতাল। বাংলাদেশের ১১২ এবং উত্তর কোরিয়ার ৯। তারপরও সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে খেলতে নেমে

2026-03-06T20:48:51+00:00
2026-03-06T20:52:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইনজুরি টাইমে গোলসহ হারের ২টি কারণ জানালেন আফঈদা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৮:৪৮ পিএম  আপডেট: ০৬.০৩.২০২৬ ৮:৫২ পিএম  (ভিজিট : ৫৭)
ওমেন্স এশিয়ান কাপে বাংলাদেশ ও উত্তর কোরিয়ার মধ্যকার ম্যাচের একটি মুহূর্ত।
X

ওমেন্স এশিয়ান কাপে বাংলাদেশ ও উত্তর কোরিয়ার মধ্যকার ম্যাচের একটি মুহূর্ত।

দুই দলের র‌্যাংকিংয়ে ফারাক আকাশ-পাতাল। বাংলাদেশের ১১২ এবং উত্তর কোরিয়ার ৯। তারপরও সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে খেলতে নেমে প্রতিরোধের চেষ্টা চালিয়ে গেছে পিটার বাটলারের শিষ্যরা। তবে ইনজুরি টাইমে গোল হজম, রক্ষণভাগের দুর্বলতা এবং পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে না পারায় শেষটা ভালো হয়নি বাংলাদেশের।

এএফসি এশিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে ৫-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টানা দুই ম্যাচে ব্যর্থতায় শেষ আটে যাওয়ার রাস্তা কঠিন হয়ে পড়েছে লাল-সবুজ দলের।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার জানালেন নিজেদের দুর্বলতা এবং ম্যাচ হাতছাড়া হওয়ার টার্নিং পয়েন্ট।

তিনি বলেন, ‘আশা ছিল আমরা অনেক ভালো খেলব, ফাইট করব। সেটাই করার চেষ্টা করেছি। কিন্তু ফার্স্ট হাফের শেষ কয়েক মিনিটে ম্যাচটি আমাদের থেকে ছুটে যায়।’ 

অস্ট্রেলিয়ায় তুলনামূলক গরম পড়ছে । যা বাংলাদেশের খেলোয়াড়দের জন্য অন্যতম প্রতিবন্ধকতা তৈরি করেছে। ম্যাচ চলাকালীন হাঁসফাঁস করতে দেখা যায় আফঈদা খন্দকারদের। 

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা যেখান থেকে এসেছি, বাংলাদেশেও এতটা গরম ছিল না। যেহেতু কিছুদিন আগে এসেছি, পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি।’ 

গ্রুপ পর্বে টানা দুই ম্যাচে হার। চীনের বিপক্ষে হারের পর উত্তর কোরিয়ার কাছে বিধ্বস্ত হয়েছে নারী ফুটবলাররা। লাল সবুজ দলের পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ উজবেকিস্তান। তাদের বিপক্ষে জয় পেলে সেরা তৃতীয় দলের একটি হয়ে শেষ আটে যাওয়ার সুযোগ মিলতে পারে বাংলাদেশের।

টানা দুই ম্যাচ হারের কারণে পরবর্তী ধাপে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে গেল কিনা, সাংবাদিকের এমন প্রশ্নে আফঈদা বলেন, ‘আমরা অবশ্যই চেষ্টা করবো পরের রাউন্ডে যাওয়ার। উজবেকিস্তান ম্যাচ এখনো আমাদের হাতে আছে। আশা করি আমরা ভালো করতে পারবো তাদের বিপক্ষে।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy