যুদ্ধ পরিস্থিতিতে ফিনালিসিমা নিয়ে ইউয়েফার নতুন বার্তা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ আয়োজনের পরিকল্পনা এখনো কাতারেই রয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফা।ইউয়েফা

2026-03-06T21:09:01+00:00
2026-03-06T21:09:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুদ্ধ পরিস্থিতিতে ফিনালিসিমা নিয়ে ইউয়েফার নতুন বার্তা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৯:০৯ পিএম   (ভিজিট : ৪৮)
স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল ও আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি-ফাইল ছবি
X

স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল ও আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি-ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ আয়োজনের পরিকল্পনা এখনো কাতারেই রয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফা।

ইউয়েফা জানিয়েছে, আপাতত ম্যাচটি অন্য কোথাও সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। ২৭ মার্চ দোহায় দক্ষিণ আমেরিকা ও ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নদের এই লড়াই হওয়ার কথা।

এক বিবৃতিতে ইউয়েফা বলেছে, এই মুহূর্তে বিকল্প ভেন্যু নিয়ে কোনো আলোচনা করা হচ্ছে না। আগামী সপ্তাহের শেষ দিকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ইউয়েফা ও দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল যৌথভাবে এই ম্যাচ আয়োজন করে থাকে। পরিকল্পনা অনুযায়ী ম্যাচটি হওয়ার কথা দোহার লুসাইল স্টেডিয়ামে—যে মাঠে ২০২২ বিশ্বকাপের ফাইনাল হয়েছিল। সেই ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বেশ উত্তপ্ত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের কারণে অঞ্চলজুড়ে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।

ইউয়েফা জানিয়েছে, স্থানীয় আয়োজকদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে এবং ম্যাচটি সফলভাবে আয়োজনের জন্য তারা কাজ করছে।

তবে নিরাপত্তা ঝুঁকি বেশি হলে ম্যাচটি স্পেন বা ইউরোপের অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার সম্ভাবনাও রয়েছে। দুই দলের বেশির ভাগ খেলোয়াড়ই ইউরোপে খেলে থাকায় সেখানে ম্যাচ আয়োজন করা তুলনামূলক সহজ হবে।

চলমান বৈশ্বিক উত্তেজনার কারণে কাতার ফুটবল ফেডারেশন গত রোববার সব টুর্নামেন্ট ও ম্যাচ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে। আর্জেন্টিনার ৩১ মার্চ কাতারের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথাও ছিল।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy