ফাইনালে ‘অপয়া স্মৃতি’ এড়াতে যা করছে ভারতীয় ক্রিকেটাররা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

চলমান আইসিসি টি২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে রোববার। ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের মেগা ইভেন্টের ফাইনালে মুখোমুখি

2026-03-06T21:26:03+00:00
2026-03-06T21:26:03+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ফাইনালে ‘অপয়া স্মৃতি’ এড়াতে যা করছে ভারতীয় ক্রিকেটাররা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৯:২৬ পিএম   (ভিজিট : ৭৬)
ভারতীয় টি২০ ক্রিকেট দল-ফাইল ছবি
X

ভারতীয় টি২০ ক্রিকেট দল-ফাইল ছবি

চলমান আইসিসি টি২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে রোববার। ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের মেগা ইভেন্টের ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড ক্রিকেট দল। 

টুর্নামেন্টের তৃতীয় শিরোপার দুয়ারে ভারত। আর প্রথম শিরোপা জয়ের ইতিহাস গড়তে চায় নিউজিল্যান্ড। ফাইনালের ঠিক আগে অপয়া স্মৃতি এড়াতে ভারতীয় ক্রিকেটাররা তাদের হোটল রুম এবং ড্রেসিংরুম পরিবর্তন করেছে। তার কারণ এই নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই ২০২৩ সালের বিশ্বকাপে অপ্রতিরোধ্য গতিতে ফাইনালে চলে যাওয়া ভারত হেরে যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই স্মৃতি কারণেই ড্রেসিংরুম পরিবর্তন করেছে টিম ইন্ডিয়া।

এক অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিকের দাবি, ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালের সময় ভারতীয় দল যে হোটেলে ছিল, এবার সেই হোটেলে আর থাকতে চায়নি তারা। কারণ ওই ম্যাচের স্মৃতি এখনও অনেকের মনে তাজা। তাই এবার নতুন পরিবেশে থাকতে চাইছে দলটি।

শুধু হোটেল নয়, ড্রেসিংরুমেও পরিবর্তন আনার কথা শোনা যাচ্ছে। গুঞ্জন রয়েছে, স্বাগতিক দলের নির্ধারিত ড্রেসিংরুম ব্যবহার না করে অতিথি দলের ড্রেসিংরুম ব্যবহার করতে পারে ভারত।

অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে, হোটেল পরিবর্তনের বিষয়টি হয়তো কাকতালীয়ও হতে পারে। কারণ ফাইনালের প্রথম ফাইনালিস্ট হিসেবে নিউ জিল্যান্ডের জন্য আগেই নির্দিষ্ট হোটেল নির্ধারণ করা হয়েছিল। ফলে ভারত সেখানে থাকার সুযোগই পায়নি।

ড্রেসিংরুম পরিবর্তনের বিষয়টিও এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। ভারত যখন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালের আগে অনুশীলনে নামবে, তখনই হয়তো বিষয়টি পরিষ্কার হবে।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy