আজকের ঢাকার তাপমাত্রা

বুলেটিন ডেস্ক

আবহাওয়া

দিনের প্রথম ভাগে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারেঢাকা ও আশপাশের এলাকায়। তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে

2026-03-07T12:31:36+00:00
2026-03-07T12:31:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজকের ঢাকার তাপমাত্রা
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১২:৩১ পিএম   (ভিজিট : ৫৮)
ফাইল ছবি
X

ফাইল ছবি

দিনের প্রথম ভাগে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে ঢাকা ও আশপাশের এলাকায়। তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার (৭ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। আজ ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ।

এর আগে গত শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, মাসের শুরুতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মার্চ থেকে মে মাস পর্যন্ত দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এ সময়ের মধ্যে সারাদেশে ৬ থেকে ৯ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ২ থেকে ৪ দিন তীব্র কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 

অন্যদিকে চলতি মার্চ থেকে আগামী মে মাস পর্যন্ত দেশে ৪ থেকে ৭টি মৃদু (৩৬-৩৭.৯°সে.) থেকে মাঝারি (৩৮-৩৯.৯°সে.) এবং ২ থেকে ৪টি মাঝারি (৩৮-৩৯.৯°সে.) থেকে তীব্র (৪০-৪১.৯°সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ৪১ ডিগ্রিতে।





Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy