মাল্টার পতাকাবাহী তেল ট্যাংকারে ইরানের ড্রোন হামলা

বুলেটিন ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) উপসাগরীয় অঞ্চলে মাল্টার পতাকাবাহী ‘প্রিমা’ নামের একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে।

2026-03-07T16:02:16+00:00
2026-03-07T16:02:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাল্টার পতাকাবাহী তেল ট্যাংকারে ইরানের ড্রোন হামলা
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৪:০২ পিএম   (ভিজিট : ৬৭)
মাল্টার পতাকাবাহী তেল ট্যাংকারে ইরানের ড্রোন হামলা
X

মাল্টার পতাকাবাহী তেল ট্যাংকারে ইরানের ড্রোন হামলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) উপসাগরীয় অঞ্চলে মাল্টার পতাকাবাহী ‘প্রিমা’ নামের একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তসনিম নিউজ এজেন্সির বরাতে আল-জাজিরার লাইভ আপডেটে এ খবর জানানো হয়।

বিপ্লবী গার্ড কর্পসের দাবি, হরমুজ প্রণালিতে যানচলাচল নিষেধাজ্ঞা এবং ওই এলাকার নিরাপত্তাজনিত ঝুঁকি নিয়ে তাদের নৌবাহিনী ওই ট্যাঙ্কারটিকে বারবার সতর্ক করেছিল। কিন্তু আইআরজিসি-র সেই বারবার দেওয়া সতর্কতা উপেক্ষা করায় ট্যাঙ্কারটির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

শিপিং ট্র্যাকিং ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, আক্রান্ত জাহাজ প্রিমা একটি তেল ও রাসায়নিক বহনকারী ট্যাঙ্কার। জাহাজটি ইউরোপীয় দেশ মাল্টার পতাকাবাহী হয়ে চলাচল করছিল।

ইরানি কর্তৃপক্ষের মতে, আইআরজিসি নেভির দেওয়া নির্দেশ অমান্য করার জেরেই এই ড্রোন হামলা চালানো হয়েছে। এ ঘটনায় জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণ বা কোনো হতাহতের খবর তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy