প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৪:০৬ পিএম আপডেট: ০৭.০৩.২০২৬ ৪:৫৭ পিএম (ভিজিট : ২৪১)

X
ছবিঃ বাংলাদেশ বুলেটিন পরিবার
দর্শকদের ভালোবাসায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ২ মিলিয়ন, অর্থাৎ ২০ লাখ ফলোয়ার্সের মাইলফলক স্পর্শ করেছে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ বুলেটিন। একই সঙ্গে বাংলাদেশ বুলেটিনের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা এখন ১.৮৮ মিলিয়ন।
সমসাময়িক খবর, অনুসন্ধানী প্রতিবেদন, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বিভিন্ন কনটেন্টের মাধ্যমে দর্শক ও পাঠকদের আস্থা অর্জন করে এ সাফল্য এসেছে। এ বিশাল সংখ্যক ফলোয়ার্স ও সাবস্ক্রাইবার অর্জন কেবল একটি সংখ্যা নয়, বরং সত্য সংবাদ পরিবেশন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি বাংলাদেশ বুলেটিনের অঙ্গীকারের প্রতিফলন। পাঠক এবং দর্শকদের বিশ্বাস ও ভালোবাসার কারণেই এ চ্যানেলটি এখন কেবল একটি ইউটিউব চ্যানেল নয়, এটি সত্য সন্ধানের এক নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সৎ, নির্ভিক ও নিরপেক্ষ সাংবাদিকতার মধ্য দিয়ে বাংলাদেশ বুলেটিন দেশবাসীর আস্থা অর্জন করে সংবাদপত্রের তালিকার প্রথম সারিতে নিজের অবস্থান সুদৃঢ় করেছে।