রমজানে সেহরির শেষ সময় বেশি পানি পান কতটা স্বাস্থ্যকর

বুলেটিন ডেস্ক

স্বাস্থ্য

পবিত্র রমজান মাসে অনেকেরই একটি সাধারণ অভ্যাস সেহরিতে বেশি পানি পান করলে সারাদিন কম পিপাসা লাগবে। কিন্তু শরীরবিজ্ঞানের

2026-03-07T18:40:42+00:00
2026-03-07T18:40:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রমজানে সেহরির শেষ সময় বেশি পানি পান কতটা স্বাস্থ্যকর
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৬:৪০ পিএম   (ভিজিট : ৫৮)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

পবিত্র রমজান মাসে অনেকেরই একটি সাধারণ অভ্যাস সেহরিতে বেশি পানি পান করলে সারাদিন কম পিপাসা লাগবে। কিন্তু শরীরবিজ্ঞানের আলোকে প্রশ্ন উঠছে এটি কি সত্যিই কার্যকর, নাকি কেবল একপ্রকার মানসিক শান্তি?

প্রকৃতপক্ষে আমাদের শরীর একসঙ্গে খুব বেশি পানি ধরে রাখতে পারে না। সে জন্য সেহরির শেষ মুহূর্তে অতিরিক্ত পানি পান করা মোটেই ঠিক নয়। কারণ অতিরিক্ত পানি পানের ফলে কিডনি দ্রুত তা প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। ফলে ফজরের কিছু সময় পরই আবার তৃষ্ণা অনুভূত হতে পারে। অনেক ক্ষেত্রে পেট ভারি লাগা, ফাঁপা ভাব কিংবা অস্বস্তিও দেখা দিতে পারে। তাই রমজানে রোজা রাখতে গিয়ে পানিশূন্যতা নিয়ে দুশ্চিন্তা থাকে।

অনেকেই সেহরির একেবারে শেষ সময়ে এক গ্লাস নয়, কয়েক গ্লাস পানি একসঙ্গে পান করে থাকেন। কিন্তু বাস্তব চিত্র বলছে এই অভ্যাস সব সময় উপকারে আসে না। সবচেয়ে ভালো উপায় হচ্ছে ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত সময়টাকে কাজে লাগানো। এই পুরো সময়জুড়ে অল্প অল্প করে পানি পান করলে শরীর ধীরে ধীরে তা শোষণ করতে পারে। তাই সেহরির সময় মাঝারি পরিমাণ পানি পান যেতে পারে। একসঙ্গে পানি পান না করাই ভালো।

রোজার সময় পিপাসা লাগার বিষয়টি শুধু পানির পরিমাণের ওপর নির্ভর করে না। শরীরের লবণ ও পানির ভারসাম্য এখানে বড় ভূমিকা রাখে। শেষ সময়ে বেশি পানি খেলেও যদি ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্তভাবে পানি না খাওয়া হয়, তাহলে এ ভারসাম্য ঠিক থাকে না। ফল হিসেবে দিনের বেলায় তৃষ্ণা বেড়ে যায়।

সেহরির শেষ সময়ে বেশি পানি খাওয়া কোনো জাদুকরী সমাধান নয়। বরং সঠিক সময়ে, সঠিক পরিমাণে পানি পান ও সুষম খাবার গ্রহণই রোজায় সুস্থ থাকার সবচেয়ে কার্যকর উপায়।






Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy