ক্রিকেটারদের আগে ঢাকায় পা রাখলেন পাকিস্তানের কোচরা

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বাংলাদেশ-পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১১ মার্চ থেকে। এই সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে

2026-03-07T19:59:57+00:00
2026-03-07T19:59:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ক্রিকেটারদের আগে ঢাকায় পা রাখলেন পাকিস্তানের কোচরা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৭:৫৯ পিএম   (ভিজিট : ৫৬)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

বাংলাদেশ-পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১১ মার্চ থেকে। এই সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। একইসঙ্গে পাকিস্তানও নিজ দেশে অনুশীলন ক্যাম্প করছে। সিরিজ খেলতে আগামী ৯ মার্চ ঢাকায় আসার কথা রয়েছে শাহিন-সালমানদের। তবে ক্রিকেটারদের আগে দলটির কোচিং স্টাফের সদস্যরা বাংলাদেশে পা রাখল।

পাকিস্তান ক্রিকেট দলের ৫ সদস্যের কোচিং স্টাফের দল এসে শনিবার দুপুরে বাংলাদেশে পৌঁছায়। এই দলে আছেন প্রধান কোচ মাইক হেসন, কোচ শেন ম্যাকডারমটসহ অন্যরা। পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা টিম হোটেলে গিয়েছেন। 

আগামী ১১, ১৩ এবং ১৫ মার্চ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একনজরে দুই দলের স্কোয়াড।

বাংলাদেশ দল : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

পাকিস্তান দল : শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী গরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা এবং শ্যামল হুসাইন।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy