২শ‘ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আসন্ন বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে সিরিজে টিকিটের

2026-03-07T20:10:39+00:00
2026-03-07T20:12:48+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
২শ‘ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৮:১০ পিএম  আপডেট: ০৭.০৩.২০২৬ ৮:১২ পিএম  (ভিজিট : ৬৫)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

আসন্ন বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে সিরিজে টিকিটের সর্বনিম্ন মূল্য ২শ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ডের লোয়ার ও আপার দুই জায়গার টিকিটের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা করে। 

ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) ও ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক) এর টিকিট মূল্য ১ হাজার টাকা করে ধরা হয়েছে। ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথের (কর্পোরেট ব্লকের) টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা।

এ ছাড়া, ক্লাব হাউজ সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) ও ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড)-এর টিকিট মূল্য ৬শ টাকা করে নির্ধারণ করা হয়েছে। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির টিকিট পাওয়া যাবে ৪শ টাকা করে। ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২শ টাকা।

বিসিবি জানিয়েছে, অনলাইনে টিকিট কেনা যাবে। এজন্য িি.িমড়নপনঃরপশবঃ.পড়স.নফ -এই ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে হবে। আগামী ১১ মার্চ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ-পাকিস্তান। পরের দুই ওয়ানডে হবে যথাক্রমে- ১৩ ও ১৫ মার্চ। সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy