ফাইনাল ভেস্তে গেলে চ্যাম্পিয়ন হবে কোন দল

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

কেমন হয়, যদি ভারত ও নিউজিল্যান্ড দুই দলই এবারের টি২০ বিশ্বকাপের শিরোপা জিতে যায়? প্রকৃতি বাধা হয়ে দাঁড়ালে

2026-03-07T20:57:10+00:00
2026-03-07T20:57:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফাইনাল ভেস্তে গেলে চ্যাম্পিয়ন হবে কোন দল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৮:৫৭ পিএম   (ভিজিট : ৭৮)
শেষ লড়াইয়ের অপেক্ষায় বিশ্বকাপ। ছবি: আইসিসি।
X

শেষ লড়াইয়ের অপেক্ষায় বিশ্বকাপ। ছবি: আইসিসি।

কেমন হয়, যদি ভারত ও নিউজিল্যান্ড দুই দলই এবারের টি২০ বিশ্বকাপের শিরোপা জিতে যায়? প্রকৃতি বাধা হয়ে দাঁড়ালে আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী কিন্তু সেই সুযোগ আছে! এক মাসের লড়াই শেষে টি২০ বিশ্বকাপ এখন শেষের লড়াইয়ের অপেক্ষায়। শিরোপার মঞ্চে আজ রোববার আহমেদাবাদে মুখোমখি হবে ভারত ও নিউজিল্যান্ড।

ম্যাচের সময়ে আহমেদাবাদের আবহাওয়ার পূর্বাভাস এখনও পর্যন্ত বেশ ভালো। বৃষ্টির শঙ্কা তেমন একটা নেই। তবে আবহাওয়া নিয়ে তো শেষ কথা বলে কিছু নেই। বৃষ্টি বাগড়া দিলে বা অন্য কোনো পরিস্থিতির উদ্ভব হলেও সর্বোচ্চ চেষ্টা করা হবে ম্যাচ এ দিনই শেষ করার। ম্যাচ শেষের নির্ধারিত সময়ের বাইরেও বাড়তি ১২০ মিনিট সময় ধরে রাখা আছে।

পুরো ওভার খেলা সম্ভব না হলে চেষ্টা করা হবে ওভার কমিয়ে ম্যাচ শেষ করার।টি২০তে এমনিতে ম্যাচের জয়-পরাজয় বের করতে ন্যূনতম ৫ ওভার করে খেলা হতেই হয়। তবে সেমিফাইনাল ও ফাইনালের জন্য ১০ ওভার করে খেলা হওয়া আবশ্যক।

আর সেটিও সম্ভব না হলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডেতে। সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডেতে খেলা শেষ করতে বাড়তি সময় ধরে রাখা আছে ১২০ মিনিট। আগের দিন খেলা যেখানে থেমেছে, রিজার্ভ ডেতে ঠিক সেখান থেকেই শুরু হবে ম্যাচ। রিজার্ভ ডেতেও যদি খেলা শেষ করা সম্ভব না হয়, তাহলে দুই দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

টি২০ বিশ্বকাপ ও ওয়ানডে বিশ্বকাপ মিলিয়ে যৌথভাবে শিরোপা জয়ের উদাহরণ এখনও নেই। তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই নজির আছে এক দফায়। ২০০২ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কলম্বোর প্রেমাদাসা পরপর দুই দিন খেলা শেষ করা যায়নি বৃষ্টির হানায়। ভারত ও শ্রীলঙ্কা দুই দলকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy