বাংলাদেশের জন্য ভারতের নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে আসছে এবং ভবিষ্যতেও এই সমর্থন অব্যাহত

2026-03-08T10:40:22+00:00
2026-03-08T10:40:22+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
বাংলাদেশের জন্য ভারতের নতুন বার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১০:৪০ এএম   (ভিজিট : ৪৪)
ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা
X

ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা

ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে আসছে এবং ভবিষ্যতেও এই সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

শনিবার (৭ মার্চ) রাজধানীর একটি হোটেলে ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি বাংলাদেশের উদ্দেশে এই বার্তা দেন। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রীসহ দেশের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে প্রণয় ভার্মা ভারত ও বাংলাদেশের গভীর বন্ধুত্ব এবং দুই দেশের জনগণের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, এই ইফতার আয়োজন প্রতিবেশী দুই দেশের মানুষের দৃঢ় বন্ধুত্ব, পাশাপাশি সামাজিক ও পারিবারিক ঘনিষ্ঠতার প্রতিফলন।

তিনি আরও বলেন, দুই দেশের রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও গভীর সাংস্কৃতিক বন্ধন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যৌথ ত্যাগ ও সংগ্রামের স্মৃতি আজও দুই দেশের জনগণকে একত্রে বেঁধে রেখেছে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

প্রণয় ভার্মা বলেন, ইফতারে বিশিষ্ট অতিথিদের উপস্থিতি বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বন্ধুত্ব ও সহযোগিতা আরও জোরদার করার যৌথ অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছে।

তিনি উল্লেখ করেন, দুই প্রাণবন্ত ও অগ্রসরমান সমাজ হিসেবে ভারত ও বাংলাদেশ অভিন্ন সমৃদ্ধি ও আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে এক প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।

‘রমজান মাস সংযম, সহমর্মিতা ও উদারতার এক বিশেষ সময়’ উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার এ সময় বাংলাদেশের জনগণকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন, ভারত-বাংলাদেশ; দুই দেশের জন্যই শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনবে এ মাস।




  বিষয়:   বাংলাদেশ  ভারত  পররাষ্ট্র মন্ত্রণালয়  প্রণয় কুমার ভার্মা 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy