সৌদিতে একের পর এক ড্রোন হামলা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবকে লক্ষ্য করে একের পর ড্রোন হামলা চালাচ্ছে ইরান। রোববার (৮ মার্চ) স্থানীয় সময় রাত ২টার দিকে

2026-03-08T12:02:05+00:00
2026-03-08T12:02:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৌদিতে একের পর এক ড্রোন হামলা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১২:০২ পিএম   (ভিজিট : ৬৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সৌদি আরবকে লক্ষ্য করে একের পর ড্রোন হামলা চালাচ্ছে ইরান। রোববার (৮ মার্চ) স্থানীয় সময় রাত ২টার দিকে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানায়।

মন্ত্রণালয় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গত এক ঘণ্টায় রাজধানী রিয়াদের পূর্ব দিকে সাতটি ড্রোন ভূপাতিত করেছে।

এই তথ্যের প্রায় এক ঘণ্টা আগে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের আকাশসীমায় পৌঁছানোর পর ইরানের আটটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

গতকাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছিলেন, উপসাগরীয় দেশগুলো ব্যবহার করে যদি যুক্তরাষ্ট্র কোনো হামলা না চালায় তাহলে তারা পাল্টা হামলা চালাবেন না। কিন্তু তার এ বক্তব্যের কয়েক ঘণ্টা পর ইরানে হামলা হয়। এরপর সৌদিসহ অন্যান্য দেশগুলোকে লক্ষ্য করে ইরান ফের পাল্টা হামলা শুরু করে। সূত্র : আলজাজিরা





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy