জাতীয় মানসিক হাসপাতালে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

হঠাৎ করে জাতীয় মানসিক হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।রোববার

2026-03-08T12:34:00+00:00
2026-03-08T12:34:00+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
জাতীয় মানসিক হাসপাতালে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১২:৩৪ পিএম   (ভিজিট : ৩৬)
রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
X

রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

হঠাৎ করে জাতীয় মানসিক হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। 

রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল পরিদর্শন করেন তিনি। 

পরিদর্শনের সময় হাসপাতালের নোংরা বিছানা, তেলাপোকা, ছারপোকা এবং অস্বাস্থ্যকর পরিবেশ নজরে আসে। স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন মন্তব্য করেন, “এখানে যিনি সরকারের কাছে দায়বদ্ধ, তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না।”

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, দেশের সর্বোচ্চ মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠান হওয়ার পরও জাতীয় মানসিক হাসপাতালে লিডারশীপ সঙ্কট ও অব্যবস্থা লক্ষ্য করা গেছে।

তবে স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দেন, “দ্রুত সমস্যাগুলো সমাধান করা হবে। এই হাসপাতালকে অন্য সকল হাসপাতালের চাইতে আরও মানবিক হতে হবে।”




  বিষয়:   মানসিক হাসপাতাল  স্বাস্থ্যমন্ত্রী  মো. সাখাওয়াত হোসেন সরদার  প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy