ডোমারে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

2026-03-08T12:45:15+00:00
2026-03-08T12:45:15+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
ডোমারে আন্তর্জাতিক নারী দিবস পালিত
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১২:৪৫ পিএম   (ভিজিট : ২৭৬)
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি
X

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি

"আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী আয়োজন করা হয়।

রোববার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় দিবসটি উদযাপনের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ ত্বন্বীর সভাপতিত্বে পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মামুনুর রশীদ, পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল বারী, প্রেস ক্লাব সভাপতি মো. মোজাফ্ফর আলী এবং পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনু প্রমুখ।

আলোচনা সভা শেষে কিশোর-কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy