ইরানের হাতে আটক একাধিক মার্কিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনাকে আটকের দাবি করেছে ইরান। তবে যুক্তরাষ্ট্র তেহরানের এই দাবিকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বলে প্রত্যাখ্যান

2026-03-08T15:49:54+00:00
2026-03-08T15:49:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইরানের হাতে আটক একাধিক মার্কিন সেনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৩:৪৯ পিএম   (ভিজিট : ১৮৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনাকে আটকের দাবি করেছে ইরান। তবে যুক্তরাষ্ট্র তেহরানের এই দাবিকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বলে প্রত্যাখ্যান করেছে।

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর কয়েকজন মার্কিন সেনা তাদের হাতে বন্দি হয়েছেন।

তিনি লেখেন, ‘আমাকে জানানো হয়েছে, কয়েকজন মার্কিন সৈন্যকে বন্দি করা হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র বলছে, তারা যুদ্ধে নিহত হয়েছে। সত্য দীর্ঘদিন লুকিয়ে রাখা যাবে না।’

তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দ্রুতই এই দাবি অস্বীকার করেছে। মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, ইরান মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।

একই ধরনের বক্তব্য দিয়েছে মার্কিন সামরিক কমান্ড সেন্টকম। সংস্থাটির এক মুখপাত্র বলেন, মার্কিন সৈন্য আটক করার দাবি ইরানের আরেকটি ‘মিথ্যা প্রচারণা’।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy