প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৭:১০ পিএম (ভিজিট : ৩৫)

X
প্রতীকী ছবি
আইসিসি টি২০ বিশ্বকাপ ফাইনালের মধ্যেই রোববার ঢাকায় পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দলের সদস্যরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এদিন ভোরে পৌঁছেছে সফরকারী দলটির সদস্যরা।
অবশ্য আগের দিন অর্থাৎ শনিবার কোচিং স্টাফদের একটি অংশ আগেই ঢাকায় পা রেখেছিলেন। আর ওইদিন অর্থাৎ শনিবার ঢাকায় আসা দলটিতে ছিলেন পাকিস্তান ক্রিকেট দলেরন প্রধান কোচ মাইক হেসন, বোলিং কোচ অ্যাশলে নোফকি, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট, ফিজিও ক্লিফ ডিকন ও স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ গ্র্যান্ট। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত ম্যানেজার ইরতাজা কুমাইলও ওইদিন ঢাকায় এসেছিলেন।
পাকিস্তান প্রায় ১১ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলবে। সর্বশেষ ওয়ানডে সিরিজের সফরে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এই সফরে তিনটি ওয়ানডে খেলবে ১১, ১৩ ও ১৫ মার্চ। তিনটি ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে।