মুস্তাফিজকে ফলো করেন আফঈদা!

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

নারী এশিয়ান কাপে বাংলাদেশের সামনে এখন এক সুবর্ণ সুযোগ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিততে পারলে তৈরি হবে ইতিহাস—খোলা

2026-03-08T20:26:48+00:00
2026-03-08T20:26:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুস্তাফিজকে ফলো করেন আফঈদা!
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৮:২৬ পিএম   (ভিজিট : ৪৯)
কোচ পিটাল বাটলারের সঙ্গে অধিনায়ক আফঈদা খন্দকার।
X

কোচ পিটাল বাটলারের সঙ্গে অধিনায়ক আফঈদা খন্দকার।

নারী এশিয়ান কাপে বাংলাদেশের সামনে এখন এক সুবর্ণ সুযোগ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিততে পারলে তৈরি হবে ইতিহাস—খোলা থাকবে কোয়ার্টার ফাইনালে ওঠার দরজা। তবে কাজটা সহজ নয়। প্রতিপক্ষ উজবেকিস্তান ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৬৩ ধাপ এগিয়ে। পাশাপাশি তাা টানা পাঁচবার এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। তারপরও পার্থে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক আফঈদা খন্দকার জানালেন, নিজেদের সেরাটা দেওয়ার অপেক্ষায় আছে দল।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘কাল আমাদের গ্রুপের শেষ ম্যাচ। এই ম্যাচে আমরা সবাই চেষ্টা করবো সেরাটা দেওয়ার। আমাদের এখানে হারানোর কিছু নেই। আমরা প্রথমবার কোয়ালিফাই করেছি, আমাদের দেশকে প্রতিনিধিত্ব করছি—এটা আমাদের কাছে অনেক গর্বের বিষয়।’

আফঈদা সাধারণত খুব সংক্ষিপ্তভাবে কথা বলতে পছন্দ করেন। অনেকটা জাতীয় ক্রিকেট দলের পেসার মুস্তাফিজুর রহমানের মতো। সংবাদ সম্মেলনে তাকে এ নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। যদিও অধিনায়ক স্পষ্টভাবেই বলেছেন, ‘আসলে ওভাবে আমি ফলো করি না। মোস্তাফিজুর ভাই যে অবস্থানে আছেন, উনি উনার জায়গায় সেরা। আমি উনাকে (মুস্তাফিজ) ফলো করি না। তবে হ্যাঁ, আমি ক্রিকেট খেলা সেভাবে দেখি না। আমার কাছে মনে হয় কথার চেয়ে কাজ আগে করা ভালো। কথা বলতে গেলে অনেক কিছু বলা যায়, কিন্তু কাজে অনেক কিছু করা সম্ভব হয় না। কাজ করে দেখালে আর কী—কথা না বললেও চলে।’

অস্ট্রেলিয়ার মাঠে খেলার অভিজ্ঞতা প্রসঙ্গেও কথা বলতে হয়েছে আফঈদাকে। সেখানেই দেশের মাঠের অবকাঠামো নিয়ে নতুন করে আক্ষেপ ঝরে পড়ে তার কণ্ঠে, ‘আমি প্রথম দিন থেকেই বলে আসছি, যদি দেশের মাঠগুলো ভালো থাকে তাহলে আমরা আরও ভালো প্র্যাকটিস করতে পারবো, আমাদের সুবিধা হবে। আমাদের দেশে একটা ভালো মাঠের খুব প্রয়োজন। সেটি যদি খুব তাড়াতাড়ি করা হয়, তবে দেশের ফুটবলের জন্য অনেক ভালো হবে।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy