প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৮:৩৪ পিএম (ভিজিট : ৪৩)

X
প্রতীকী ছবি
আইসিসি টি২০ বিশ্বকাপের পাওয়ার প্লের ৬ ওভারে রীতিমতো তাণ্ডব চালান ভারতীয় দুই ওপেনার অভিষেক শর্মা ও সাঞ্জু স্যামসন। প্রথম ৬ ওভার তথা ৩৬ বলে ৯২ রান তুলে ভারত।
টি২০ বিশ্বকাপের ইতিহাসে পাওয়ার প্লেতে এটাই কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ২০২৪ সালের টি২০ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ১ উইকেটে ৯২ তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
টি২০ বিশ্বকাপের নকআউট ম্যাচে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন অভিষেক শর্মা। সেমিফাইনালে ফিন অ্যালেন ও জ্যাকব বেথেল ১৯ বলে ফিফটি করেছিলেন।
আজ রোববার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অভিষেক মাত্র ১৯ বলে ৬টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ৫১ রান করেন। ভারতের আরেক ওপেনার পাওয়ার প্লের ৬ ওভারের মধ্যে স্যামসন করেন ১৭ বলে ৩৩ রান।