রেকর্ড ৭২ হাজার দর্শকের সামনে মেসির ৮৯৯ গোল

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

লিওনেল মেসিকে ঘিরে আগ্রহের কারণে ম্যাচ অন্য মাঠে সরিয়ে নেওয়া ও দর্শকের রেকর্ড এখন মেজর লিগ সকারে মোটামুটি

2026-03-08T20:40:08+00:00
2026-03-08T20:42:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রেকর্ড ৭২ হাজার দর্শকের সামনে মেসির ৮৯৯ গোল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৮:৪০ পিএম  আপডেট: ০৮.০৩.২০২৬ ৮:৪২ পিএম  (ভিজিট : ৪৯)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

লিওনেল মেসিকে ঘিরে আগ্রহের কারণে ম্যাচ অন্য মাঠে সরিয়ে নেওয়া ও দর্শকের রেকর্ড এখন মেজর লিগ সকারে মোটামুটি নিয়মিত দৃশ্য। এবার ডি.সি. ইউনাইটেড স্বাক্ষী হলো সেই উন্মাদনার। রেকর্ড দর্শকের সামনে আর্জেন্টাইন জাদুকর দেখালেন নিজে ঝলক। তার সঙ্গে স্বদেশি রদ্রিগো দে পলের গোলে ম্যাচ জিতে নিল ইন্টার মায়ামি।

মেজর লিগ সকারে বাংলাদেশ সময় রোববার ভোরে ডি.সি. ইউনাইটেডকে ২-১ গোলে হারাল ইন্টার মায়ামি। ম্যাচের ১৭তম মিনিটে গোল করেন দে পল, ২৭তম মিনিটে মেসি। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করে ডি.সি.। যদিও হার দিয়ে লিগ শুরুর পর মায়ামির এটি টানা দ্বিতীয় জয়।

আগের ম্যাচে দুটি গোল করা মেসি এই ম্যাচের এক গোলে আরেকধাপ এগিয়ে গেলেন ৯০০ গোলের দিকে। এখন তার ক্যারিয়ার গোল সংখ্যা ৮৯৯। ইন্টার মায়ামিতে নাম লেখানোর পর ডি.সি. ইউনাইটেডের মাঠে এটিই ছিল মেসির প্রথম ম্যাচ। আগের দুই বছরে তাদের মাঠে মায়ামির ম্যাচে তিনি খেলতে পারেননি চোটের কারণে। এবার তিনি ফিট থাকায় ম্যাচের আবেদন পৌঁছে যায় ভিন্ন মাত্রায়। নিজেদের ঘরের মাঠ ২০ হাজার দর্শক ধারণ ক্ষমতার অডি ফিল্ড থেকে ডি.সি. ইউনাইটেড ম্যাচটি নিয়ে যায় বাল্টিমোরের এমঅ্যান্ডটি ব্যাংক স্টেডিয়ামে।

যে কারণে এই পরিবর্তন, তা সফলও হয়। আনুষ্ঠনিক হিসেবে দর্শক ছিলেন এ দিন ৭২ হাজার ২৬ জন। ডি.সি. ইউনাইটেডের ঘরের ম্যাচে দর্শকের আগের রেকর্ড ছিল আরএফকে স্টেডিয়ামে ১৯৯৭ সালে ৫৭ হাজার ৪৩১ জন। আর গ্যালারি ঠাসা দর্শকের সামনে সপ্তম মিনিটে ম্যাচের প্রথম সুযোগ পায় ইন্টার মায়ামি। তবে দে পলের শটে জোর ছিল না, গোলকিপারের বেগ পেতে হয়নি বল ধরতে। মিনিট দশেক পর গোলকিপারকে কোনো সুযোগই দেননি তিনি।
ডি.সি. ইউনাইটেডের বক্সে প্রতিপক্ষের একজনের পা থেকে আচমকা বল ছোবল দিয়ে কেড়ে নিয়ে তেলাস্কো সেগোভিয়ার কাছে বাড়ান হার্মান বের্তেরামে। সেগোভিয়ার কাছ থেকে বল পেয়ে জোড়াল কোনাকুনি শটে বল জালে জড়ান ৩১ বছর বয়সী তারকা।

আর এর ১০ মিনিট পর মেসির গোল। সেখানে বড় কৃতিত্ব মাতেও সিলভেতির। ২০ বছর বয়সী আর্জেন্টাইন এই উইঙ্গার ডি.সি. ইউনাইটেডের রক্ষণভাগকে বোকা বানিয়ে বুদ্ধিদীপ্তভাবে বল বাড়ান বক্সে। মেসি ছুটে গিয়ে গোলকিপারের মাথার ওপর দিয়ে চমৎকার পিচে বল পাঠিয়ে দেন জালে।

যদিও ম্যাচের ৩৮তম মিনিটে আরেকবার গোলের খুব কাছাকাছি যান মেসি। এবার একক প্রচেষ্টায় বল নিয়ে এগিয়ে কয়েকজনকে কাটিয়ে আচমকা শট নেন বক্সের বাইরে থেকে। বল বাইরে চলে যায় প্রায় বার ঘেঁষে। দ্বিতীয়ার্ধে গোল শোধের জোর চেষ্টা করে ডি.সি. ইউনাইটেড। ৬০ মিনিটের পর থেকে আক্রমণের ধার বাড়ে তাদের। একটি গোল শোধ করতে পারে তারা ৭৫তম মিনিটে। এরপর আর সেভাবে গোছানো আক্রমণ তারা করতে পারেননি।

ম্যাচের ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে আরেকবার গোলের সুবাস পেয়েছিলেন মেসি। তবে খুব কাছ থেকে নেওয়া তার শট দারুণভাবে ফিরিয়ে দেন ডি.সি. ইউনাইটেডের গোলকিপার শন জনসন। তাইতো ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ওয়েস্টার্ন কনফারেন্সে ইন্টার মায়ামি এখন আছে পয়েন্ট তালিকার চারে।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy