ঈদের আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা জানালেন সড়কমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতীয়

সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘ঈদুল ফিতরের আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা

2026-03-08T20:29:49+00:00
2026-03-08T20:29:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদের আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা জানালেন সড়কমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৮:২৯ পিএম   (ভিজিট : ৪০৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘ঈদুল ফিতরের আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের অজুহাতে ঈদযাত্রা ব্যাহত করা বা পরিবহন ভাড়া বাড়ানোর সুযোগ দেওয়া হবে না।’

রোববার (৮ মার্চ) রাজধানীর বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন থেকে মেট্রোরেলে যাত্রা করে দিয়াবাড়ি মেট্রোরেল ডিপো পরিদর্শন করেন সড়ক পরিবহন মন্ত্রী। পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, ‘জ্বালানি তেলের ঘাটতির কারণে ঈদযাত্রায় কোনো সমস্যা তৈরি হবে না। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়েরও সুযোগ নেই।’

তিনি বলেন, ‘বর্তমানে দেশে জ্বালানি তেলের মজুত সন্তোষজনক ও নিরাপদ অবস্থায় রয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বাসসহ অন্যান্য পরিবহনের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে।’

সড়কমন্ত্রী বলেন, ‘মেট্রোরেলের সঙ্গে মনোরেলসহ অন্যান্য গণপরিবহন ব্যবস্থাকে সমন্বয়ের মাধ্যমে ঢাকার যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং পর্যায়ক্রমে তা কার্যকর করা হবে।’

তিনি আরও বলেন, ‘রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। মেট্রোরেলের সেবা ইতোমধ্যে নগরবাসীর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’




  বিষয়:   জ্বালানি তেল  সড়কমন্ত্রী  দাম বৃদ্ধি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy